গোপালগঞ্জে সহিংসতা: আরও ২০ জন গ্রেফতার, সেনাবাহিনী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে এখনও কারফিউ জারি রয়েছে। চলমান নিরাপত্তা পরিস্থিতির অংশ হিসেবে গত ১২ ঘণ্টায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

বুধবার (১৭ জুলাই) এনসিপি’র ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জে সংঘর্ষের সূচনা হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় হামলা চালালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলেও বিকেল ৬টা পর্যন্ত পুনরায় তা কার্যকর করা হয়েছে। কারফিউ আরও বাড়ানো হবে কিনা, তা পরিস্থিতি বিবেচনায় পরে জানানো হবে বলে প্রশাসন জানিয়েছে।

ঘটনার পরপরই এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গোপালগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৭৫ জনের এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।

কারফিউ চলায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। থমথমে পরিস্থিতিতে টহল জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাস্তা পরিস্কারের মধ্য দিয়ে কাজ শুরু জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিন রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা

৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও

নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ছয় বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। ২০১৯ ও ২০২৫ সালে

রাখাইনের ভবিষ্যৎ কোন পথে: নির্বাচন, ভূরাজনীতি ও অনিশ্চয়তার সমীকরণ

অনলাইন ডেস্ক: মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের পর সামরিক নেতৃত্বের প্রভাব অক্ষুণ্ন রেখে বেসামরিক সরকার গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। একই সময়ে বাংলাদেশেও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব

সোহাগ হত্যাকাণ্ড: আমরা এখন এতিম হয়ে গেছি বিচার দাবি মেয়ের

নিজস্ব প্রতিবেদক: আমরা এখন এতিম হয়ে গেছি, আমরা কোথায় গিয়ে দাঁড়াব? বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই।’ এমনই হৃদয়বিদারক আর্তি জানিয়েছে ঢাকার মিটফোর্ড

বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

পৌনে চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।, রবিবার সকাল সাতটা ৪০ মিনিটের দিকে