গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।’

আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত ৮টার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনাপূর্বক পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে।’

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, জেলার চলমান কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে।

এর আগে ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয়। পরে ওই দিন রাত ৮টা থেকে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।’

এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। এরপর একাধিকবার সময় বাড়ানো হয়।

গোপালগঞ্জে সংঘর্ষ: পুলিশের করা ৪ হত্যা মামলায় আসামি ৫,৪০০গোপালগঞ্জে সংঘর্ষ: পুলিশের করা ৪ হত্যা মামলায় আসামি ৫,৪০০

অজ সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৭ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ আন্দোলন: টানা ১৫ দিনের অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে

  নিজস্ব প্রতিবেদক: পল্লী বিদ্যুৎ সিস্টেম সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা

তাড়াশে ফসল লুটের আশঙ্কায় এক যুবকের থানায় ডায়েরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিজ মালিকানাধীন জমিতে অবৈধভাবে প্রবেশ ও ফসল লুটের আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক যুবক। জিডি সূত্রে জানা যায়,

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।, রবিবার (১১ জানুয়ারি)

কুমিল্লায় ভুয়া সিআইডি সেজে ডাকাতি, শ্রমিকদল নেতা সোহেলসহ আটক ৫

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয়ে ডাকাতির সময় পৌর শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সিসহ প্রতারকচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লার

কামারখন্দে তারেক রহমানের ছবি টানিয়ে প্রশংসায় দোকানী  

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নে এক দোকানদারের ঘরে টাঙানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এ ঘটনা স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত, প্রকাশিত হলো পরিচয়

অনলাইন ডেস্ক: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ২৮ জনের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন ৯৫ বছর বয়সী হোলোকাস্ট-উত্তরজীবী