গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণ, সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের একটি সমাবেশস্থলে এ ঘটনা ঘটে।

এর আগে, এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশের অন্তত তিন সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জেলার কোটালীপাড়া, টেকেরহাট সড়ক ও টুঙ্গিপাড়ায় এপিসি (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার) মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নাশকতার ঘটনায় তাৎক্ষণিকভাবে সাতজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, “এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

উল্লেখ্য, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে একটি পথসভার আয়োজন করা হয়। এ কর্মসূচিকে নাম দেওয়া হয়েছে ‘মার্চ টু গোপালগঞ্জ’, যা জুলাই মাসজুড়ে চলমান রয়েছে।

 

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ আটক ১, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু টোল প্লাজা এলাকায় ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মো.

আ.লীগ নিষিদ্ধে কী কী উপায় আছে সরকারের কাছে, জানালেন আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সব দল যদি ঐকমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে

গণপিটুনি, ৯ মাসে নিহত ১৬৩

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে দেশে গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ড কীভাবে বেড়েছে তা উঠে এসেছে মানবাধিকার সংস্থা আইন সালিশ কেন্দ্রের (আসক) এক পরিসংখ্যানে। সংস্থাটির ওয়েবসাইটে দেয়া তথ্যমতে,

শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে শাহাজাদপুরে গুড নেইবারসের অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা”। মানবিক উন্নয়নমূলক সংগঠন গুড নেইবারস বাংলাদেশ

পরীক্ষা ছাড়াই ৫৪ স্বজনকে নিয়োগ উপপরিচালকের লুটপাটের আখড়া বিএভিএস

নিজস্ব প্রতিবেদক: বাড়ির কাঁচামরিচ থেকে শুরু করে ছেলের জুতা, বান্ধবীর উপহার, এমনকি পছন্দের মানুষকে দেওয়া গিফট—সব কিছুর বিলই জমা পড়েছে সরকারি প্রতিষ্ঠানের খরচের খাতায়। প্রতিষ্ঠানের ব্যাংক

গণ-অভ্যুত্থানে রাজধানীতে ৭০৭ মামলা, গ্রেপ্তার ৫ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী