গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুর, অভিযুক্ত ছাত্রলীগ-আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান।

তিনি জানান, “জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ পৌর পার্কে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে একটি কর্মসূচি ছিল। এই কর্মসূচি বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকরা আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।”

এর আগে একইদিন সকালে সদর উপজেলার উলপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে একটি সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জুলাই পদযাত্রা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও প্রশাসনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে কুপিয়ে ও গলা কেটে

আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দল-পরিবারের দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড-এর তত্ত্বাবধায়নে আইসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার

বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের ১ জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌছাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো। তারা জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিলেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নিজ দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা বা র‌্যালি

শবেবরাত: রহমত, তওবা ও আত্মশুদ্ধির রাত

নিজস্ব প্রতিবেদক: ইসলামের বারো মাসের ধারায় শা‘বান হচ্ছে রমজান প্রস্তুতির মাস। এই মাসের মধ্যভাগে যে রাতটি মুসলিম সমাজে বিশেষভাবে আলোচিত, তা হলো শবেবরাত। এ রাতকে ঘিরে

তাড়াশে জাতীয় সমাবেশকে সফল করতে পৌর জামায়াতের মিছিল

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে ঢাকায় ১৯ তারিখ জাতীয় সমাবেশ কে সফল করার জন্য পৌর জামায়াতের আয়োজনে বিকেলে মিছিল ও সমাবেশ