গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আলাদা দুটি সাংগঠনিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল এবং শ্রমিক দল।

বহিষ্কৃতরা হলেন- তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল এবং যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সজীব ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন। এ বিষয়ে ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদার বলেন, ঘটনার পরপরই তজুমদ্দিনের অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে।’

এ ছাড়া ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করেছে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দল। তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের উপস্থিতিতে এ বহিষ্কারাদেশ পাঠ করে শোনানো হয়।

এদিকে মঙ্গলবার ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তিনি বলেন, ধর্ষণের ঘটনা মামলা হয়েছে আমরা ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি, বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এর সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গেল ২৯ জুন তজুমদ্দিন মাওলানা কান্দি কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে মারধর করে তার বড় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ওঠে। পরে এ ঘটনায় মামলা হয়। গত রোববার সকালে ধর্ষণের ঘটনাটি ঘটে উল্লেখ করে ওই মামলায় শ্রমিক দল, যুবদল ও কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীসহ সাতজনকে আসামি করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বামীর কোনো অধিকার নেই স্ত্রীর উপার্জিত অর্থে

স্বামীর ওপর স্ত্রীর অধিকার ও স্ত্রীর ওপর স্বামীর অধিকার নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার ভিন্ন একটি বিষয় আলোচনার প্রয়োজন বোধ করছি। বর্তমান সমাজে স্বামী স্ত্রী

জামিন পেলেন বরখাস্ত হওয়া সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক: মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত হওয়া সহকারী কমিশনার (এডিসি) তাপসী তাবাসসুম ঊর্মি। একই সঙ্গে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি

শাহজালাল বিমানবন্দরের আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৭টি

ফ্রান্স ইরান–যুক্ত যুদ্ধে অংশ নিচ্ছে না, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর খবর ভিত্তিহীন

অনলাইন ডেস্ক: প্যারিস থেকে প্রতিবেদক: ফ্রান্স ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর

কেন্দ্রে বিএনপির পরাজয়,ক্ষোভে শিবির নেতার বাড়িতে হামলা-ভাংচুর ও নারীদের হেনস্তা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নির্বাচনের ফল ঘোষণার পর স্থানীয় শিবির নেতার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর এবং নারীদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

এই পোস্ট দেওয়ার পর আমি মারা গেলে মানুষ জানুক কেন মারা গিয়েছি: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক:আওয়ামী লীগের ফিরে আসায় সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির