গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ওই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পৌর যুবদলের আহ্বায়ক তছলিম উদ্দিন মন্ডল বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (২১অক্টোবর), স্থানীয় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উঠে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের বিরুদ্ধে। পরে ওই নারী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক জানান, এক নারী রাজু আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে (২৩ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাজদপুরে দু গ্রামে সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। এঘটনায় ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জোড়া খুনের বিষয়টি এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়।

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট

তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার, আসতে পারে নির্বাচনী রোডম্যাপ

বিশেষ প্রতিনিধি: জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে

শবে বরাতের মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনার পর ইমামকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী বেগমগঞ্জের লাকুড়িয়াকান্দি এলাকায় ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম মাও. তানভীর আহসানকে ছুরিকাঘাতের করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শবে বরাতে মাজারের বিরুদ্ধে