গৃহবধু আত্নহত্যার ঘটনায় চার প্ররোচনাকারীর নামে আদালতে মামলা

বেনাপোল পোর্টথানাধীন নারায়নপুর গ্রামের আবুল হোসেনের কন্যা মামলার বাদী অসহায় আসিরন খাতুন জানান, আমার মেয়ে খাদিজার মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য থাকলেও আমার অসহায়ত্ব ও অঙ্গতার সুযোগ নিয়ে মেয়ের শশুরালয়ের প্রভাবশালী লোকজন নানা ভাবে মৃত্যু রহস্য উদঘাটন ও বিচার বন্ধে প্রতিবন্ধকতা তৈরী করে আসছে।

নিহতের মা আছিরন খাতুন মেয়ের আত্নহত্যার ঘটনার সুষ্ঠ বিচার দাবিতে যশোরের বিজ্ঞ সিনিঃজুডিঃ ম্যাজিঃ ও আমলী আদালতে গত ৪-৯-২০২২ ইং তারিখে নিজে বাদী হয়ে এ মামলা দ্বায়ের করেন। যাহার মামলা নং- সি আর ৫২২।

বাদীর অভিযোগ আমলে নিয়ে বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

ইতিপূর্বেও আমার মেয়ে শশুরালয়ের লোকজনের হাতে মারধরের স্বীকার হলে বিগত ২১ সালের নভেম্বর মাসে আমি ঝিকরগাছা থানায় অভিযোগ দেই।

ঝিকরগাছা থানার দারোগা মাসুদ বিষয়টি তদন্তকরে শশুরালয় কর্তৃক নির্যাতন করবে না মর্মে মোচলোকা নিয়ে মেয়েকে স্বামীগৃহে পাঠান।

একমাত্র মেয়ে হারানোর শোকে আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ি এবং আমার পরিবারের সদস্যরা দ্ররিদ্র ও মূর্খ হওয়ায় মেয়ের মৃত্যু পরবর্তী সকল কার্যক্রমে তার শশুরালয় কর্তৃক প্রভাব খাটিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্ঠা চলছে।

প্রথম থেকে আমি মেয়েকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে বলে দাবী জানালেও ঝিকরগাছা থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা নিয়েছে।মৃত্যুর ৩মাসের ও বেশী সময় পার হলেও আমি এখনো পর্যন্ত মৃত্যু রহস্য জানতে পারিনি।নিরুপায় হয়ে সুষ্ঠু বিচারের দাবীতে আদালতের আশ্রয় নিয়েছি।

বাদীর অভিযোগের সত্যতা যাচায়ে সরেজমিনে গেলে প্রতিবেশীরা জানান,আনুমানিক ৪ বছর ধরে গড়ে ওঠে খাদিজা ও মনিরুলের সংসার।মনিরুল পেশায় গাড়ী চালক। দাম্পত্য জীবনে তাদের কলহ চলছিলো। খাদিজার আত্নহত্যার দিন তার স্বামী ঢাকায় ছিলো। ঐ দিন সকালে সৎ শাশুড়ী মাজেদা ও ননদের সাথে খাদিজার ঝগড়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রমাদানে বারাকার বিনামূল্যে ৮০ টি টিউবওয়েল স্থাপন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলাধীন আমাদের বেলকুচি গ্রুপের এডমিন প্যানেল কর্তৃক পরিচালিত বারাকাহ্- স্বেচ্ছাসেবী সংগঠন নানা সময়ে সমাজের অসংখ্য ভালো কাজ চালিয়ে যাচ্ছে। তারমধ্যে

কে এই কনটেন্ট ক্রিয়েটর কাফি?

নিজস্ব প্রতিবেদক: হালের তরুণ লেখক নুরুজ্জামান কাফি। দেশে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভিডিও কন্টেন্ট তৈরি করে অনেকেই সমাজে বেশ আলোড়ন তৈরি করেছেন।

নির্বাচন না হলে হাসিনা ভারতীয় সহায়তায় ফিরবে: গয়েশ্বরের আশঙ্কা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পিআর দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট করে

রোববার থেকে আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী রোববার থেকে আবারো শুরু হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি

৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা

তারেক সিদ্দিকীকে ৫০০ কোটি টাকা চাঁদা না দেয়ায়, যেভাবে ধ্বংস করা হয় ডেসটিনিকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বৈরশাসক শেখ হাসিনা নিজের একটি ব্যবসায়ীক আলাদা বলয় গড়ে তোলেন। তার সময়ে বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, এস আলম, ওরিয়ন, নাসা, নগদ-এর মতো সিন্ডিকেট ব্যবসার