গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: পুরোনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি’ তাইতো মনে আনন্দ আজ, পুনর্মিলনের খুশি এই প্রতিপাদ্যে সামনে রেখে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের এস,এস সি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

২৫ বছর পর সবাই একসঙ্গে নিজ বিদ্যালয়ে মিলিত হতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন

আজ (১লা ফেব্রুয়ারি) শনিবার সারাদিন গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মো: শাহজাহান আলী মাষ্টার।

পুনর্মিলনী সভায় কৃতি শিক্ষার্থীদের মধ্যেও স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: ওয়াকিল আহমেদ ও মো: নুরে আলম,বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো: আলমাছ আলী, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে কর্মরত পুলিশ অফিসার মো: লিটন হোসাইন সরকার ওরফে জাহাঙ্গীর,তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক মো; গিয়াস উদ্দিন।

আরও বক্তব্য রাখেন, মো; ফরিদুল ইসলাম, মো: জামিরুল ইসলাম, মো: বকুল হোসেন, মো: আসলাম, শাহাদৎ হোসেন, মোছা: আফরোজা খাতুন সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আহম্মেদ,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের

সহকারী শিক্ষক মো: সানোয়ার হোসেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো চাঁদ আলী, ব্র্যাক ব্যাংকে কর্মরত মো; আব্দুল আজিজ খোকন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী মো: আতাব আলী।

অনুষ্ঠান শেষে উক্ত বিদ্যালয়ের যেসকল শিক্ষক ও ছাত্র ইতিপূর্বে মৃতবরণ করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো; আমজাদ হোসেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু, রাবির সহকারী প্রক্টরসহ ১৫ জনের নামে মামলা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী কলেজ শিক্ষার্থী মোঃ শিমুলের মৃত্যুর ঘটনায় রাবির সহকারী প্রক্টরসহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: টানা ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।, বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি

সৌদি পৌছেছেন ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৯ হাজার ১০৩ হজযাত্রী সৌদি আরব পৌছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১২৪টি ফ্লাইটে তারা

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের প্রধানমন্ত্রী পদে প্রথম উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা হামলা, আহত অনেকে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডারে ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়

ইফতার মাহফিল ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে ইফতার মাহফিলের অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত গানিউল ইসলাম নামে এক বিএনপি নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে