গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা, বিএসএফ বললো অনিচ্ছাকৃত

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শনিবার (২৯ নভেম্বর) শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনা ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করেছে বিএসএফ। তাদের দাবি, আচমকা বন্দুকের ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে গেলে বাংলাদেশি ওই যুবক নিহত হন।

নিহত শহিদুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ বিএসএফের মাটিয়ারী সীমান্ত চৌকি (বিওপি) এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ বিষয়ে রোববার (৩০ নভেম্বর) বিএসএফের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করে দাবি করে, অনিচ্ছাকৃতভাবে আচমকা বন্দুকের ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে যায়। ফলে দুর্ভাগ্যজনকভাবে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। বিএসএফের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের মাটিয়ারী সীমান্ত চৌকি এলাকায় এই ঘটনাটি ঘটে।,

বিবৃতিতে দাবি করা হয়, শনিবার বিকেল আনুমানিক ৩টা ৫৫ মিনিট নাগাদ বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের এক সদস্য সীমান্ত বেড়ার কাছে ৬-৭ জন ভারতীয় চোরাকারবারিকে প্লাস্টিকের বান্ডিল বহন করতে দেখেন। তারা বান্ডিলগুলো কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাংলাদেশের দিকে ছুড়ে মারছিল। অন্যপ্রান্তে কয়েকজন বাংলাদেশি সেগুলো সংগ্রহ করছিলেন।

এসময় বিএসএফের এক সদস্য তাদের থামতে বলেন এবং শূন্যে এক রাউন্ড গুলি ছোড়েন। কিন্তু তাতেও চোরাকারবারিরা ভয় না পেয়ে দ্রুত তাদের কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যায়। এরপর তাদের আটকানোর জন্য বিএসএফ সদস্য চোরাকারবারিদের দিকে এগিয়ে গেলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে।

বিএসএফের দাবি, তখন সেই জওয়ানের সঙ্গে চোরাকারবারিদের ধস্তাধস্তি শুরু হয়। এসময় হঠাৎ বন্দুকের ট্রিগারে চাপ পড়ে এবং অস্ত্র থেকে নিক্ষেপিত গুলি গিয়ে লাগে এক বাংলাদেশির শরীরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সেই ব্যক্তি। গুলির শব্দ এবং সহযোগীর পড়ে যাওয়া দেখে বাকি সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভারতীয় বাহিনী আরও দাবি করেছে, গুলিবিদ্ধ ব্যক্তিকে ৫০ থেকে ৬০ মিটার টেনে নিয়ে যাওয়ার পর এক জলমগ্ন জায়গায় ফেলে রেখে যায় ভারতীয় চোরাকারবারিরা। পরে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে চারটি ধারালো অস্ত্র, ৯৬ বোতল ফেনসিডিলসহ দুই বোতল বিদেশি মদ উদ্ধার করে বিএসএফ। উদ্ধারকৃত মালামাল এবং মৃত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় একটি এফআইআরও দায়ের করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একযোগে ৫০ যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা

ঠিকানা ডেস্ক: ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত হানে। খবর দ্য

চালের বাজারে আগুন: করপোরেট কারসাজিতে চট্টগ্রামে দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক: চালের বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধির পেছনে করপোরেট হাউজগুলোর কারসাজি জড়িত বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামে চালের পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েই চলেছে। এক সপ্তাহে

শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনুন (গুপ্ত

আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বৈষম্যবিরোধী নেতা

নিজস্ব প্রতিবেদক: আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন হুমকিমূলক বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় একদল বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত ৭টায় মাদারীপুর

নাগরপুরে শীর্ষ সন্ত্রাসী সিজু গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নাগরপুর  উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সিজু বাহিনীর প্রধান মো. সজিবুল হুদা সিজু