গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১

নিজস্ব প্রতিবেদক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেন, বাসটির ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ইতোমধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মরদেহ উদ্ধার করে প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে।

বাসটি সোমবার গুয়াতেমালার রাজধানী থেকে একটি ব্যস্ত সড়ক থেকে যাওয়ার পথে পুয়েন্তে বেলিস নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে। সেতু পারাপারের সময় বাসটি খাদে পড়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ফায়ার বিভাগের ছবিতে দেখা গেছে, দূষিত খাদে পড়া বাসটি থেকে আহত ও নিহতদের বের করে আনা হচ্ছে। ছবিতে বাসটিকে উল্টে থাকতে দেখা গেছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো বাস দুর্ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। আহত ও নিহতদের উদ্ধারে তিনি সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েন করেছেন।

তিনি বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি সংহতি জানাই, যারা স্বজনদের মৃত্যুর খবর শুনে জেগে উঠেছেন। তিনি আরও বলেন, ‘তাদের কষ্ট আমার কষ্ট।’

গুয়াতেমালার কংগ্রেসের প্রেসিডেন্টও সামাজিক মাধ্যমে এ ঘটনাকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, চার ডজনেরও বেশি গুয়াতেমালাবাসী দৈনন্দিন জীবিকার সন্ধানে গিয়ে প্রাণ হারিয়েছেন।’

গুয়াতেমালা সিটির মেয়র রিকার্ডো কুইনোনেজ বলেন, ঘটনাস্থলে জরুরি সেবা মোতায়েন করা হয়েছে এবং ট্রাফিক পুলিশ দুর্ঘটনা কবলিত এলাকায় যান চলাচল রোধে বিকল্প পথ তৈরিতে কাজ করছে।

ন্যাশনাল সিভিল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত স্থানে যাবতীয় সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে।

সূত্র: আল জাজিরা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে উত্তাল যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে উত্তাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে এগারোটায় মশাল হাতে

হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বহু নেতাকর্মী ভারতে চলে যান। সে মোতাবেক তার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় ধরা দিলেন আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম ধরা পড়েছেন। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন বলে

আট মাসে রফতানি কমেছে ৩.১৫ শতাংশ, ফেব্রুয়ারিতে পতন ১২.০৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে জুলাই-ফেব্রুয়ারি সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দেশের পণ্য রফতানি ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। রপ্তানি উন্নয়ন

রায়গঞ্জে সমতলের ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর মাঝে হাঁস- মুরগি বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে