গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ৫৫০ জনেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ এপ্রিল) ভারতের বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভির নির্দেশে শুরু হওয়া এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অঞ্চলটিতে বসবাসরত বাংলাদেশি অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে আটক করা। পৃথক পৃথক অভিযানে আহমেদাবাদ ও সুরাট শহর থেকে এসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) এবং স্থানীয় পুলিশ ইউনিটগুলোর সমন্বিত অভিযানে শনিবার ভোরে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের আটক করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আটককৃতরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিল এবং জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছিল।

গুজরাট পুলিশের ডেপুটি কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম জানিয়েছেন, যাচাই ও জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের নির্বাসন করা হবে। তিনি বলেন, “তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং জাল নথিপত্র নিয়ে বসবাস করছিল। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।”

আহমেদাবাদে অভিযানটি শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শুরু হয়। অর্থনৈতিক অপরাধ শাখা এবং জোন ৬ সহ একাধিক শাখার দল এ অভিযান পরিচালনা করে। ডিসিপি অজিত রাজিয়ান জানিয়েছেন, চান্দোলা এলাকা থেকে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

যুগ্ম-পুলিশ কমিশনার (অপরাধ শাখা) শরদ সিংহল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং পুলিশ মহাপরিচালকের সরাসরি নির্দেশে অভিযান পরিচালিত হয়েছে। এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে ১২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে ৭৭ জনকে ইতোমধ্যে নির্বাসন করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে যৌথবাহিনী। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছেন গাজীপুরের

নির্বাচনের পর পীরগঞ্জে প্রকাশ্যে ফিরল আওয়ামী লীগ!

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা ও আইনি বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘ দেড় বছর পর প্রকাশ্যে দলীয় কার্যক্রম শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ। রোববার (১৫ ফেব্রুয়ারি)

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া, হার্ট ও ফুসফুস সংক্রমণে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের

চাঁদা দাবি করায় বগুড়ায় জনতার হাতে পুলিশ কনস্টেবল আটক, উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে চাঁদা দাবি এবং হয়রানির অভিযোগে রুহুল আমিন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। পরে খবর পেয়ে সেনাবাহিনী

বিশ্বের ৪৪ লাখ রাষ্ট্রবিহীন নাগরিকের এক-চতুর্থাংশ বাংলাদেশে: সংকট ঘনীভূত

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে রাষ্ট্রবিহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখে। এদের মধ্যে প্রায় ১২ লাখ—অর্থাৎ এক-চতুর্থাংশের

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো- সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে