গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রেমিকসহ অভিনেত্রীর মৃত্যু

দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন মহারাষ্ট্রের জনপ্রিয় মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপান্ডে (২৫)। গত ১৫ সেপ্টেম্বর প্রেমিক ও হবু বর শুভম দাদগেরের সঙ্গে ছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন এই অভিনেত্রী। সোমবার (২০ সেপ্টেম্বর) সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তারা।

এদিন ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি জল ভর্তি গভীর খাদে পড়ে যায়। ফলে পানিতে ডুবেই এই প্রেমিক যুগলের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, খাদে গাড়িটি উল্টে পড়ার পর বন্ধ দরজা খুলে বেরিয়ে আসতে পারেনি তারা। এমনকি সেন্ট্রাল লকও কোনোভাবেই খুলতে পারেননি। ফলে শ্বাস রোধে মৃত্যু হয় তাদের।

সোমবার সকাল সাতটা নাগাদ দমকল বাহিনী এসে উদ্ধার করে ডুবন্ত গাড়ি ও তার ভেতর আটকে থাকা ঈশ্বরী ও শুভমের মরদেহ। দুজনের দেহের ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেয় গোয়া পুলিশ।

এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, অক্টোবরে এনগেজমেন্ট সারার পরিকল্পনা করে রেখেছিলেন দুজনে।

সদ্যই বেশ কিছু হিন্দি ও মারাঠি প্রজেক্টের শুটিং শেষ করেছিলেন ঈশ্বরী। সুনীল চৌথমলের ‘প্রেমছে সাইড এফেক্ট’ ছবির সঙ্গে বড় পর্দায় অভিষেক করার কথাও ছিল এই অভিনেত্রীর। কিন্তু শেষ পর্যন্ত কোন ইচ্ছাই পূরণ হলো না তাদের।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বাস্থ্যখাতে শিগগির এক লাখ কর্মী নিয়োগ: প্রতিমন্ত্রী এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণের লক্ষ্যে শিগগির দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃতিশিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী ভিত্তিক সামাজিক সংগঠন শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি সমমান পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ণা ও গুণিজন সম্মাননা প্রদান

বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক-সমন্বয়কসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেটে উড়ে এসেছে ভারত

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের সহযোগী ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. রুবেল আহমেদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

রায়গঞ্জে কিশোর-কিশোরীদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন প্রদান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে ১২৩ জন কিশোর-কিশোরীদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বুধবার সকালে সিরাজগঞ্জ সিডিপি ঘুড়কা কার্যালয়ের স্বাস্থ্য