গাভী নিয়ে গেছেন নেতা,এক মাসের বাছুর কোলে আদালতে নারী!

নিজস্ব প্রতিবেদক: স্বামীর কাছে ঋণের টাকা পাবেন বলে এক নারীর শেষ সম্বল দুধের গাভীটি নিয়ে গেছেন বিএনপির এক নেতা। তাই গাভীর বাছুরটিকে কোলে নিয়ে বিচার চাইতে আদালতে আসেন ওই নারী।

ভুক্তভোগী নারীর নাম নার্গিস আক্তার। বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে। স্থানীয়রা জানান, তার স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকাছাড়া।

গৃহবধূ নারগিস আক্তার জানান, গত কয়েক মাস ধরে স্বামী তার খোঁজ খবরও রাখছেন না। গার্মেন্টসে চাকরি করে তিল তিল করে কিছু অর্থ জমিয়ে সম্প্রতি একটি দুধের গাভী কিনেছেন নারগিস। তার এক মাসের একটি বাছুরও আছে।

কিন্তু নারগিসের স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা দাবী করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান বুধবার (১৪ মে) সকালে দুধের গরুটি নিয়ে যায়।

মা গরুটিকে নিয়ে যাওয়ায় দুধ না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বসে বোতলে করেই বাছুরটিকে দুধ খাওয়াতে দেখা যায় নারগিসকে।

অভিযুক্ত মো. বেলাল খান বলেন, ‘৯ বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দিই; যা এখন সুদে-আসলে ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আমার টাকা না দেয়ার কারণে আমি গরু নিয়েছি।’

তবে এ ঘটনায় আদালতে কোন মামলা হয়নি। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরটিকে মা গরুর দুধ খাওয়ানোর জন্য বেলাল খানের বাড়িতে রওনা হন গৃহবধূ নারগিস।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভায় এ তথ্য জানিয়েছে। জাতীয় চাঁদ

সালাহউদ্দিনের আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তারই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সরাসরি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খান কক্সবাজার-০১

তাড়াশে জমিজমার বিরোধের জের ধরে এক কিশোর কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা: গ্রেফতার ১

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর মারাত্মক আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল

বলিভিয়ায় টাকাবাহী সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানীর কাছে টাকাবাহী একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০

জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুথানে কেবলমাত্র ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোই নয়, বৈশ্বিক চাপের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার পাশাপাশি আন্দোলনরত জনসাধারণের প্রতি নমনীয় থাকার জন্য হুমকী