গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, আজ শুক্রবার দুপুরে শ্রীপুরের মাওনা এলাকা থেকে সিএনজি যোগে ৫ জন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা হন। সিএনজিটি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি দুমড়েমুছড়ে যায়। ঘটনাস্থলেই বাবা জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার জাহিদের স্ত্রী ও শফিকুল নামে ওপর একজনকে মৃত ঘোষণা করেন। তারা সবাই বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে জানিয়েছে পুলিশ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘাটাইলে পরকীয়া সন্দেহে পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পরকীয়া সন্দেহে মোবারক হোসেন খান নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী মায়া খাতুন। বুধবার (২ এপ্রিল)

শাহবাগ অবরোধ করল স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে তারা এ

হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত স্বৈরাচার শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়।’ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ক্যানবেরা

কুষ্টিয়ায় ভ্যান চালককে গলা কেটে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার হাসিমপুর গ্রামের চর এলাকায় তার

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে অনিয়মের অভিযোগ, অসম্পূর্ণ প্লটে শিল্প স্থাপনে স্থবিরতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে উন্নয়ন কার্যক্রমে অনিয়ম ও দুর্বল বাস্তবায়নের অভিযোগ উঠেছে। মাটি ভরাট, রাস্তা, ড্রেন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগসহ মৌলিক অবকাঠামোর কাজ অসম্পূর্ণ থাকা

টাঙ্গাইলে মাদক বিরোধী প্রচারণায় সাইকেল র‍্যালি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইলে মাদক বিরোধী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে