গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্বর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর উদ্যোগে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মৃতিকে অম্লান রাখতে শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় স্থানটিকে “শহীদ সাংবাদিক তুহিন চত্বর” ঘোষণা করা হয়েছে।

এ সময় বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, আগামী ৯০ দিনের মধ্যে তুহিন হত্যার বিচার সম্পন্ন করতে হবে। অন্যথায় সাগর-রুনি হত্যার মামলার মতো যদি তালবাহানা করা হয় তবে দেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

ঘোষণা উপলক্ষে পথসভা, গাছের চারা রোপণ, মোমবাতি প্রজ্বলন ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। বক্তারা বলেন, তুহিন দেশের তরুণ সাংবাদিকতায় এক অমর নাম হয়ে থাকবেন। তিনি রাষ্ট্র, জাতি ও গাজীপুরবাসীর নিরাপত্তার জন্য সর্বদা নিরপেক্ষ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কর্মসূচিতে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আব্দুল হামিদ খান, তৃণমূল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য আমজাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, সমন্বয়ক মাসুম খান, সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভুঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, শাহজাদী সুলতানা, তারিক লিটু, আব্দুল বাতেন বাচ্চু, মৃণাল কান্তি চৌধুরী, মো. হাসান, রেনু বেগম, এস এম আর শহীদ, নার্গিস আক্তার স্মৃতি প্রমুখ।

এতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ গাজীপুরের স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

বিএমএসএফ জানিয়েছে, শহীদ সাংবাদিক তুহিনের স্মৃতি ধরে রাখতে এবং সাংবাদিকতার মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পথসভায় যোগ দেন। পরে ফুলবাড়িয়া উপজেলার গ্রামের বাড়িতে গিয়ে তুহিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত, দোয়া-মিলাদ ও তবারক বিতরণে অংশ নেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে বৃদ্ধের অনশন

নিজস্ব প্রতিবেদক: বিয়ের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি অনশন করেছেন। এ সময় তিনি বলেন, আমার সঙ্গে ওই নারী

বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে-মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বেকারদের জন্য ভাতা নয়, নতুন নতুন কলকারখানা গড়ে তুলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি

সিরাজগঞ্জের বেলকুচিতে মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা হয় ঈদ উপলক্ষে আনন্দ মিছিল। সেই মিছিলে ছিল হাতি, ঘোড়ার টমটম গাড়ি। নানা সাজে সজ্জিত বিভিন্ন বয়সী

বিএনপি ও গণঅধিকার পরিষদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে মনোনয়নপ্রত্যাশী কে হবেন—এ নিয়ে বিরোধ থেকে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের বিষয়ে যে তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা

অনলাইন ডেস্ক: গত সপ্তাহান্তে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পরমাণু কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি এবং এতে মাত্র কয়েক মাসের জন্য ইরানের

সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা ও পুত্র আটক 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় কাজের মেয়েকে নিয়মিত ধর্ষনের অভিযোগে বাবা ও ছেলে কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের