গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দেয়। অটোরিকশাটি সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী ও অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হন। গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক কামরুল হাসান।

কামরুল হাসান বলেন, ‘তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালকের পরিচয় জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।’

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কামরুল হাসান।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে আলফা খাতুন (৩) ও হোসেন আলী (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল), দুপুরে উপজেলার

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ

আ.লীগ নিষিদ্ধে কী কী উপায় আছে সরকারের কাছে, জানালেন আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সব দল যদি ঐকমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে

সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে ও রাঙ্গুনিয়া উপজেলায় সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরের বাইরে থেকে ছিটকিনি দিয়ে অগ্নিসংযোগের ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম

ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছেন।

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ‘র ওপর হামলা চালিয়েছেন অটোপাসের দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এই