গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের পূবাইলে কার্টন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে পূবাইলের বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড নামে কারখানায় এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর সদর ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।,

স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কার্টন ও কাঁচামালে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

জানা যায়, টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট, গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের ৪টিসহ মোট ৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়।

কারখানাটিতে বিপুল পরিমাণ সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। আগুনের তীব্রতায় কারখানার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে কারখানার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মনোনয়ন না পাওয়া নিয়ে খোলামেলা কথা বললেন রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন প্রক্রিয়া এবং দলীয় জোট গঠন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য

আগামী শনিবার সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর জনসভা, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

এবার এসএসসি পরীক্ষার্থীকে নেশা খাইয়ে ধর্ষণ

মাদারীপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে নেশা খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। ঘটনার পর ওই বখাটে যুবক শিক্ষার্থীটিকে হাসপাতালে রেখে পালিয়েছে।

শাহজাদপুরে শিশু লামিয়া হত্যা: মামা আরাফাত গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ছয় বছরের শিশু লামিয়া খাতুনকে (৬) নির্মমভাবে হত্যা করে তারই মামা, কিশোর মাদ্রাসাছাত্র আরাফাত হোসেন (১৬)। ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ

সাগর-রুনির বাড়িতে জামায়াত প্রার্থী, চাইলেন দোয়া

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিদের পুরান ঢাকার ওয়ারী এলাকার বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াত মনোনীত ও ১১ দল

সলঙ্গায় দাদিকে গলা কেটে হত্যা, নাতি আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় এক বৃদ্ধ নারীকে নিজ ঘরে গলা কেটে হত্যার অভিযোগে তার নাতিকে আটক করেছে থানা পুলিশ। সলঙ্গা থানার চকবরু গ্রামে বুধবার