গাজীপুরে কমিউটার ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের সাতখামাইরে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লেগেছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় ট্রেনের একটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। আশপাশের এলাকা ধোয়ায় ছেয়ে গেছে।

চলন্ত অবস্থায় আগুন লাগলে সাতখামাইর স্টেশনের কাছে ট্রেনটি থামানো হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের।

শ্রীপুর ফায়ার সার্ভিসে কর্তব্যরত ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, ‘ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।’

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন রেজাউল করিম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘাটাইলে পরকীয়া সন্দেহে পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পরকীয়া সন্দেহে মোবারক হোসেন খান নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী মায়া খাতুন। বুধবার (২ এপ্রিল)

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণ, সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর

গোপালগঞ্জে ৬ যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের গোপীনাথপুরে ছয়টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ রোববার (১৫ জুন) রাত

আজহারের ফাঁসির রায় ছিল পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে চারটি পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, ‘আজহারের ফাঁসির রায় ছিল

মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত আট

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ