গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান

মোঃ হাফিজুর রহমান, সাভারঃ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি আশুলিয়া জোনাল অফিসের আওতাধীন গাজীপুরের কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে দিনভর অভিযান চালিয়েছে তিতাসের আশুলিয়া জোনাল অফিসের কর্মকর্তারা। এ অভিযানে ২ কিলোমিটার এলাকাজুড়ে ৫ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন হয়।

রবিবার (১২ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর থানাধীন সুরাবাড়ি এলাকায় চারটি পয়েন্টে কয়েক কিলোমিটার পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রায় পাঁচশত বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন সাংবাদিকদের জানান, একটি কুচক্রী মহল রাতের আঁধারে অবৈধভাবে বাগবাড়ি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিল। আমরা সে সংযোগ বিচ্ছিন্ন করেছি। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসোয়াত, উপ-সহকারী প্রকৌশলী মো. সুমন আলী সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দাদপুর রায়ের পাড়া হৃদয় ভাটা মাঠ চত্বরে এ

জেলেদের আট গরু লুট বিএনপি নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের আওতায় জেলেদের গরু বিতরণ অনুষ্ঠানে গিয়ে হট্টগোল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তাকে নাজেহাল ও আটটি গরু

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ‍্যের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে নিজের

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলো যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে স্বাক্ষর করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে তার বিরুদ্ধে ইতোমধ্যে দেশটির ২২টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এসব

নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়ে শতমূল এগ্রোর নতুন শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক: ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় নতুন শাখা উদ্বোধন করেছে শতমূল এগ্রো। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন