গাজা শহর ছেড়েছেন ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক: গাজা শহরে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) ব্যাপক অভিযানের মুখে এ পর্যন্ত ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে বাস্তচ্যুত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।,

অভিযান শুরুর আগে গাজা নগরীতে প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনি বসবাস করছিল বলে ধারণা করা হয়। অভিযানের প্রেক্ষিতে সাধারণ মানুষকে দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় নির্ধারিত মানবিক অঞ্চলে যেতে নির্দেশ দিয়েছে ইসরাইল।

গত সপ্তাহে গাজা শহর থেকে মানুষের সরে যাওয়ার হার আরও বেড়েছে, কারণ আইডিএফ শহরের ভেতরে আরও গভীরে প্রবেশ করেছে।,

আইডিএফ-এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিখাই আদ্রেয়ি বলেন, ‘গাজা নগরী প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ এর বাসিন্দারা বুঝতে পারছেন যে সামরিক অভিযান আরও তীব্র হচ্ছে এবং দক্ষিণে সরে যাওয়াই তাদের নিরাপত্তার জন্য উত্তম।’

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের আহ্বান জানাই যত দ্রুত সম্ভব আল-মাওয়াসির মানবিক এলাকায় চলে আসতে এবং সেই ৭ লাখ ৫০ হাজারেরও বেশি বাসিন্দার সঙ্গে যোগ দিতে, যারা গত কয়েক দিন ও সপ্তাহে নিজেদের নিরাপত্তার জন্য গাজা নগরী ছেড়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম সিরাজগঞ্জে: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪টায় সিরাজগঞ্জ

জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেনের মতবিনিময়

নজরুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা, অস্ট্রেলিয়ান প্রবাসী প্রকৌশলী কামাল হোসেন রায়গঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ফেব্রুয়ারী) দিনভর রায়গঞ্জ উপজেলা

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে। তিনি বলেন,

সারা দেশে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই পথকে অনুসরণ করে এবার কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী

অভাবের চাপ, দত্তকে দেওয়ার সিদ্ধান্ত নয় দিনের নবজাতককে

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বাচোর গ্রামের এক অসহায় সনাতনী দম্পতি তাদের নয় দিন বয়সী কন্যাসন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বসবাসের উপযুক্ত ঘর নেই, নেই

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে তেল ও গ্যাসবাহী একাধিক জাহাজ। রোববার (৮ মার্চ) সকালে