গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যসহ ২৭ দেশের আহ্বান 

অনলাইন ডেস্ক: দুই ডজনেরও বেশি দেশ গাজার বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। ২১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সোমবার এই বিবৃতিটি এসেছে।

ইসরায়েলি মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ ২৭টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতিতে বলেছে, যুদ্ধ ‘এখনই শেষ হওয়া উচিত।’

স্বাক্ষরকারীরা বলেছেন, “গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নতুন গভীরতায় পৌঁছেছে।” তারা আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দিদের মুক্তি এবং অত্যন্ত প্রয়োজনীয় সাহায্যের অবাধ প্রবাহের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তারা গাজায় ত্রাণের স্বল্প প্রবেশ এবং শিশু ও ত্রাণ সংগ্রহকারীসহ বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যার নিন্দা জানিয়েছেন।

চলতি সপ্তাহে জাতিসংঘে ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাস থেকে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৮৭৫ জন নিহত হয়েছে।

বিবৃতিতে দেশগুলো বলেছে, “ইসরায়েলি সরকারের সাহায্য বিতরণ মডেল বিপজ্জনক, অস্থিতিশীলতাকে ইন্ধন জোগায় এবং গাজাবাসীদের মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করে। ইসরায়েলি সরকারের বেসামরিক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের অস্বীকৃতি গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে।”

নতুন যৌথ বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলা হয়েছে, স্বাক্ষরকারী দেশগুলো এই অঞ্চলে শান্তির রাজনৈতিক পথকে সমর্থন করার জন্য পদক্ষেপ নিতে প্রস্তুত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার,অপপ্রচারের প্রতিবাদ ও ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সারাদেশে গোপনে

শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সরকারি সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত

আন্দোলনে নৈরাজ্য

ঠিকানা টিভি ডট প্রেস: আন্দোলনের কারণে রাজধানীজুড়ে এখন ব্যাপক নৈরাজ্য চলছে। প্রতিদিনই রাজপথে দেখা যাচ্ছে কোনো না কোনো আন্দোলন কর্মসূচি। এসবের মধ্যে রয়েছে মিছিল-সমাবেশ, অবরোধ,

৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা, শিশুসহ নিহত ৩২

অনলাইন ডেস্ক: পাকিস্তানে গত কয়েক দিনের প্রবল বর্ষণে বিভিন্ন প্রদেশে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে শিশুসহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সারা দেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে

যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এ শঙ্কা জানিয়েছে। রোববার (২২ মার্চ) রাতে জ্বালানি ঘাটতি ও