গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হামাসের

অনলাইন ডেস্ক: গাজা থেকে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে বেশিরভাগই সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলেও জানায় দখলদার বাহিনীটি। খবর-আল জাজিরা।

ইসরায়েলি সংবামাধ্যম হারেৎজ এর প্রতিবেদনের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো আশকেলন এবং গ্যান ইয়াভনে পড়েছে, যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন।

বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি ‘দমবন্ধকর’ হয়ে পড়েছে।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫০ হাজার ৬০৯ জন এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত ১৫ দিনে গাজায় নিহত হয়েছেন ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজুড়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

রোববার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস বিশ্বজুড়ে ধর্মঘট সফল করতে সবার প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে প্রতিরোধের কণ্ঠস্বর জোরাল ও ইসরায়েলি বাহিনীর সংঘটিত ভয়াবহ গণহত্যা ও অপরাধকে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে গোষ্ঠীটি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক এমপি প্রয়াত স্বপনের সিরাজগঞ্জে পূর্ণবাসন এলাকার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা প্রয়াত

নতুন করে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। তবে ‘নির্বাচনের আগে সংস্কারকে’ অধিকতর গুরুত্ব দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনি প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে

সিরাজগঞ্জ সদর হাসপাতালে অব্যবস্থাপনা, ভোগান্তিতে রোগীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আধুনিক ভবন ও সরঞ্জাম থাকা সত্ত্বেও চিকিৎসা ও পরিবেশগত নানা

সিরাজগঞ্জের ছয় আসনে বিএনপি–জামায়াত মুখোমুখি

সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলার প্রতিটি আসনেই দুই দলের প্রার্থীদের সক্রিয় প্রচারণা; বিএনপির অভ্যন্তরীণ কোন্দল একাধিক আসনে প্রভাব ফেলতে পারে। সিরাজগঞ্জের

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ চলছে 

পাবনা প্রতিনিধি: পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা। অবরোধে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শত

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের জনগণ চাঁদাবাজি ও অনিয়ম থেকে মুক্ত পরিবেশ প্রত্যাশা করে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন