গাজা অভিযান শেষে ইসরাইলি সেনার আত্মহত্যা, ১০ দিনে তৃতীয় মৃত্যু

অনলাইন ডেস্ক: গাজা থেকে ফিরে ইসরাইলি এক সেনা আত্মহত্যা করেছেন। সিরিয়ার গোলান মালভূমিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ওই সেনার মরদেহ উদ্ধার করা হয়। ইসরাইলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, নিহত সেনা ‘নাহাল ব্রিগেড’-এর সদস্য ছিলেন এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয় সেনা আত্মহত্যার ঘটনা। এর মধ্যে একজন রিজার্ভ সেনা এবং অপরজনকে ঘাঁটিতে মৃত অবস্থায় পাওয়া যায়। একের পর এক আত্মহত্যার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে ইসরাইলি রাজনৈতিক মহল ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে।

বিরোধী নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “গত এক সপ্তাহে তিনজন সেনা আত্মহত্যা করেছেন। এটা এক দমবন্ধ করা বাস্তবতা।”

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন সেনা আত্মহত্যা করেছেন। বিশেষ করে গাজায় হামলা শুরুর পর থেকে এ প্রবণতা বাড়ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযান চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত ৫৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৭ হাজারের বেশি আহত হয়েছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিষিদ্ধ আ. লীগ ১৭ নভেম্বরকে কেন্দ্র করে গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন

ঢাকার পথে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০

টাঙ্গাইলে সাড়ে ১৩ কিঃমিঃ চারলেনে উন্নীতকরণ কাজ ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতিতে ধীরগতি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়ক টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতুর গোলচত্বর পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার চারলেনে উন্নীত করণের কাজ ব্যাপক ধীরগতি ও নানা

শুধু হাসিনার নয়, লকারে ছিলো রেহানা-জয় ও পুতুলের স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে যে ৮৩২ ভরি সোনা পাওয়া গেছে সেগুলো শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই নয়, তার বোন শেখ রেহানা, ছেলে

‘গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক: অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির

সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন