গাজার যুদ্ধাপরাধীদের কোনো ছাড় নয়, ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির পর যুদ্ধাপরাধীদের বিচারের কথা ভুলে গেলে চলবে না বলে জানিয়েছেন ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। তিনি বলেন, গাজা যুদ্ধের ওপর আলোকপাত করে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো বেসামরিক নাগরিকদের গণহত্যার অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিচার করা।,

পার্সটুডের প্রতিবেদন অনুসারে, রোববার (১৯ অক্টোবর) জেনেভায় আন্তঃইসলামিক অ্যাসেম্বলির বৈঠকে তিনি এ কথা বলেন। হাজি বাবাই জায়নবাদী শাসনব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা সরকারের সরাসরি সমর্থনের কথা উল্লেখ করে এই পদক্ষেপগুলোকে ‘আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি এবং বিশ্ব প্রতিষ্ঠানগুলোর অসম্মানিত করার তৎপরতা’ বলে বর্ণনা করেন।

তিনি আরও বলেন, দখলদার শাসকগোষ্ঠী কয়েক দশক ধরে দায়মুক্তি পেয়ে কেবল মানবিক বিপর্যয়ই অব্যাহত রাখছে না, বরং বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকাকেও দুর্বল করে দিচ্ছে।

ইন্টার-ইসলামিক অ্যাসেম্বলিতে ইরানের প্রতিনিধি গাজা যুদ্ধকে ‘মানব বিবেকের জন্য একটি বড় পরীক্ষা’ বলে অভিহিত করেন এবং ফিলিস্তিনে স্থায়ী ও সম্মানজনক শান্তি অর্জনের জন্য ইসলামী জাতির ঐক্য, সংসদীয় সংহতি এবং বিশ্বব্যাপী ন্যায়বিচার পুনরুদ্ধারের ওপর জোর দেন।

বাবাই আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার, মানবিক সহায়তা পাঠানোর, দখলদার বাহিনী প্রত্যাহার করার, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার এবং জনগণের অধিকার আদায়ের যে কোনো প্রচেষ্টাকে সমর্থন করে। জায়নবাদী সরকার এবং তার সমর্থকদের ওপর চাপ প্রয়োগের জন্য তারা কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাটোরে মাটির নিচে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কৃত্রিম

ভারতে বিপদে পড়া হিন্দুদের আশ্রয় দিয়ে যে মানবিক দৃষ্টান্ত গড়লেন মুসলিমরা

অনলাইন ডেস্ক: ভারতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হলো কুম্ভমেলা। গত ২৯ জানুয়ারি এই মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার পর হাজারো বিপন্ন পুণ্যার্থীদের

১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর)

রাজধানীতে ভোরে আবারও ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনটে এ কম্পন অনুভূত

উল্লাপাড়ায় শিক্ষার্থীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করে শ্রবণশক্তি নষ্ট করা এবং ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ

ঠাকুরগাঁওয়ে মাদকসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২ হাজার টাকা নগদ ও দুটি মোবাইল ফোনসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক