গাজার ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে, ক্ষতি ৬৮০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের টানা ৭০০ দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৮০০ কোটি ডলারেরও বেশি। খবর মিডল ইস্ট মনিটর।,

বিবৃতিতে বলা হয়, এ হামলা শুধু ধ্বংসযজ্ঞ নয়, বরং পদ্ধতিগত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি নীতির প্রতিফলন। এ পর্যন্ত ৭৩ হাজার ৭০০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। নিহতদের মধ্যে আছেন ২০ হাজার শিশু ও ১২ হাজার ৫০০ নারী। প্রায় ২ হাজার ৭০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন ১ হাজার ৬৭০ স্বাস্থ্যকর্মী, ২৪৮ সাংবাদিক, ১৩৯ সিভিল ডিফেন্স সদস্য ও ১৭৩ পৌর কর্মী। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ। অনেকেই অঙ্গচ্ছেদ, পক্ষাঘাত বা দৃষ্টিশক্তি হারিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।,

হামলায় ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। হাজার হাজার সরকারি ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজা সরকারের দাবি, ইসরায়েল শুধু ঘরবাড়ি ধ্বংস করেই থেমে নেই, বরং গাজা সিটির বাসিন্দা ও উত্তরাঞ্চলের মানুষদের ঘরে ফিরতে দিচ্ছে না। একই সঙ্গে খাদ্য অবরোধের মাধ্যমে ‘ক্ষুধাকে যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। শত শত হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ফলে ২৪ লাখ মানুষ, এর মধ্যে ১০ লাখ শিশু, দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

গণমাধ্যম দপ্তর ইসরায়েলের সহযোগী দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে এ ধ্বংসযজ্ঞের জন্য দায়ী করেছে। তারা আরব ও ইসলামি দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে হামলা বন্ধ করা, অবরোধ প্রত্যাহার করা, বাস্তুচ্যুত পরিবারগুলোকে ঘরে ফেরানো এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে।

এদিকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজায় ‘গণহত্যামূলক যুদ্ধের’ ৭০০তম দিনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। সমগ্র অঞ্চল এখন দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছে।

উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে দেশটি বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যা মামলার মুখোমুখি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম সিরাজগঞ্জে: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪টায় সিরাজগঞ্জ

তাড়াশে নসিমনের ধাক্কায় অটোরিকশা চালকসহ শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে নসিমনের গাড়ীর ধাক্কায় অটোরিকশা চালকসহ এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে

১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই : মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক; রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, কাছাকাছি আদর্শ বা একটু ডিফারেন্স আছে, এ ধরনের দলের মধ্যে জোট হতেই পারে। কিন্তু এই

খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করলো ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, ইসি। সংস্থাটি জানিয়েছে, খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। বুধবার

টাঙ্গাইলে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত :হেডলাইট জ্বালিয়ে যান চলাচল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পৌষের মাঝামাঝি সময়ে তীব্র শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে টাঙ্গাইলের দিগন্ত। বুধবার (২৪ ডিসেম্বর) ভোররাত থেকেই জেলা শহরসহ ১২টি উপজেলার