গাজার ওপর ‘অনৈতিক যুদ্ধ’ বন্ধে ১২০০ ইসরায়েলি সেনা অফিসারের বিদ্রোহ!

আন্তর্জাতিক ডেস্ক: গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযানকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর শত শত সক্রিয় ও রিজার্ভ অফিসার। ইসরায়েলি দৈনিক Haaretz-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় ১২০০ সক্রিয় ও সাবেক অফিসার একটি খোলা চিঠিতে যুদ্ধ থামাতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

চিঠিতে তারা বলেছেন, “আমরা, সাবেক ও বর্তমান রিজার্ভ অফিসার ও কমান্ডাররা, গাজায় চলমান রাজনৈতিক যুদ্ধ বন্ধ করতে এবং সব জিম্মির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”

তারা আরও বলেন, “এই যুদ্ধ ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে সেবা দেয় না, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য।” চিঠিতে উল্লেখ করা হয়, “এই যুদ্ধ চালিয়ে যাওয়া জনগণের বৃহৎ অংশের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে। এতে জিম্মি, ইসরায়েলি সেনা ও নিরপরাধ বেসামরিক মানুষ প্রাণ হারাবে। এমনকি যুদ্ধাপরাধ সংঘটনের সম্ভাবনাও রয়েছে।”

এই অভ্যন্তরীণ চাপ ইসরায়েলি সরকারের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা, এতদিন যুদ্ধের বিরুদ্ধে সরব ছিলেন আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো, এবার সেই একই কণ্ঠস্বর উঠছে নিজেদের সেনাবাহিনীর ভেতর থেকেই।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক শিক্ষা

কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত : এহসানুল মাহবুব জুবায়ের

নিজস্ব প্রতিবেদক: টাকাসহ জামায়াতের নেতাকে আটক প্রসঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তিনি (ঠাকুরগাঁও জেলা আমির) ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। এটা নিয়ে

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ শোকজ জারি

ধুমকেতু এক্সপ্রেসের বগিতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার দিবাগত

৫ দিনেও ছাড়া পায়নি অপহৃত ২৫ জেলে টেকনাফ-উখিয়ার লক্ষাধিক জেলে পরিবারে আতঙ্ক

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির দৌরাত্মে আতঙ্কে উখিয়া ও টেকনাফের জেলেরা। নাফ নদী ও সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে। ৫টি নৌকাসহ

সিরাজগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্তাদের ঘুষ দিয়ে চলে রমরমা ব্যবসা: টাকা আছে ডিডির বিকাশে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের উদ্ধতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে জেলায় সকল মাদক ব্যবসা। জেলায় ৮টি মাদক নিরাময় কেন্দ্র, মাদক ব্যবসায়ী ও