গাজার একই এলাকায় দেড় মাসে ১৩৩ বার হামলা, নিহত ১৯০৩

অনলাইন ডেস্ক: গাজায় কথিত ‘মানবিক নিরাপদ অঞ্চলেই’ বারবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এসব হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই অবরুদ্ধ উপত্যকায় স্থল অভিযান আরও জোরদার করেছে দখলদার সেনারা।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় অভিযোগ করেছে, ইসরায়েল জোর করে গাজা সিটি থেকে দক্ষিণ ও মধ্যাঞ্চলে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে এসব এলাকাকে ‘নিরাপদ’ বলে প্রচার করছে। অথচ গত ১১ আগস্ট থেকে এখন পর্যন্ত দক্ষিণ ও মধ্য গাজায় অন্তত ১৩৩ দফা হামলায় ১ হাজার ৯০৩ জন নিহত হয়েছেন, যা গাজার মোট প্রাণহানির প্রায় ৪৬ শতাংশ। সংস্থাটির দাবি, এসব হামলা প্রমাণ করে বেসামরিক নাগরিকদের সরাসরি টার্গেট করা হচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে এবং সতর্ক করেছে, বিশ্ব নীরব থাকলে তা আরও হত্যাযজ্ঞ চালানোর জন্য ‘সবুজ সংকেত’ হিসেবে কাজ করবে।,

হাসপাতালেও হামলা

গাজা সিটিতে চলমান হামলার কারণে ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। তীব্র গোলাবর্ষণের জেরে জর্ডান ফিল্ড হাসপাতাল থেকে ১০৭ রোগী ও সব চিকিৎসক-কর্মীকে সরিয়ে নিতে হয়েছে। বহু আগে থেকেই সংকটে থাকা গাজার হাসপাতালগুলোতে এখন অ্যানাস্থেসিয়া ও অ্যান্টিবায়োটিকের মতো মৌলিক ওষুধ নেই। ক্ষুধার্ত চিকিৎসকেরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। দক্ষিণাঞ্চলের কিছু হাসপাতাল আংশিকভাবে চালু থাকলেও উত্তর দিক থেকে আসা আহতদের ঢল নামায় সেখানে চরম চাপ তৈরি হয়েছে।

আল-আকসা হাসপাতালের চিকিৎসক খলিল দিগরান অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনারা শিশুদের একমাত্র বিশেষায়িত রান্তিসি হাসপাতালকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করেছে। তিনি সতর্ক করেছেন, হামলা অব্যাহত থাকলে দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলোর কার্যক্রমও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে।

বৈশ্বিক প্রতিক্রিয়া ও যুদ্ধবিরতির আলোচনা

শনিবার জার্মানির বার্লিন ও যুক্তরাজ্যের লিভারপুলসহ বিভিন্ন শহরে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা যুদ্ধবিরতিতে শিগগিরই সমঝোতা হতে যাচ্ছে। তবে হামাস জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে কোনো প্রস্তাব পৌঁছায়নি। হামাসের এক কর্মকর্তা আল-জাজিরাকে বলেছেন, ‘আমাদের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।’

আগামী সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের কথা রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ঠিকানা ডেস্ক: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে, ইরান যেকোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা হামলা

গোয়েন্দা জরিপে চাঞ্চল্য: ১৯০ আসনে জয়ের পথে জামায়াত!

নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে ভোট গ্রহণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে জল্পনা–কল্পনা। কারা গঠন করতে যাচ্ছে আগামী সরকার—তা নিয়ে গত কয়েক দিনে

তাড়াশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনে যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তাড়াশ উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনার প্রস্তুতি ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো

যমুনা রেল সেতু দিয়ে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রমত্তা যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহত্তর যমুনা রেল সেতুতে রবিবার (৫ জানুয়ারি) পূর্ণগতিতে ট্রায়াল ট্রেনের (পরীক্ষামূলক) টেস্ট রান আপ ও

ঝড়ে ভেঙে পড়া ডালে শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের রাতে ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে পড়ে আরশেদুল ইসলাম রিন্টু (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) রাত