গাজায় ৪৮ ঘণ্টায় ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত, ত্রাণ কেন্দ্রেও হামলা

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতির আলোচনা চলতে থাকলেও গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলের নৃশংসতা। গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, এই সময়ের মধ্যে অন্তত ২৬টি গণহত্যা চালিয়েছে ইসরাইল।

শুধু বৃহস্পতিবারই নিহত হয়েছেন ৭৩ জন ফিলিস্তিনি। এর মধ্যে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ সংগ্রহের সময় গুলি ও হামলায় নিহত হয়েছেন ৩৩ জন। বাকি হতাহতদের অধিকাংশই বসতি এলাকাসহ শরণার্থী শিবিরে হামলার শিকার।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আল-মাওয়াসির একটি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন, আর মোস্তাফা হাফেজ স্কুল আশ্রয়কেন্দ্রে বোমা হামলায় প্রাণ হারান আরও ১১ জন।

আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম জানান, জিএইচএফ-এর সহায়তা কেন্দ্রের সামনে খাদ্য নিতে আসা মানুষের ওপর নতুন করে গুলিবর্ষণ করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দুই মার্কিন ঠিকাদার জানিয়েছেন, অনেক নিরাপত্তাকর্মী প্রশিক্ষণহীন, অথচ তারা ভারী অস্ত্রে সজ্জিত এবং তাদেরকে দেওয়া হয়েছে গুলি চালানোর স্বাধীনতা।

এই ঘটনার নিন্দা জানিয়ে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ১৩০টির বেশি মানবাধিকার সংস্থা জিএইচএফ বন্ধের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, এই সংস্থা ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনিদের দমন করছে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, জিএইচএফের কার্যক্রম শুরুর পর থেকে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ৬০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৪ হাজার জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলমান হামলায় এখন পর্যন্ত মোট নিহত হয়েছেন ৫৬ হাজার ৬৪৭ জন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রেমিকসহ অভিনেত্রীর মৃত্যু

দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন মহারাষ্ট্রের জনপ্রিয় মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপান্ডে (২৫)। গত ১৫ সেপ্টেম্বর প্রেমিক ও হবু বর শুভম দাদগেরের সঙ্গে ছুটি কাটাতে গোয়ায়

শৈলকুপায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, চালক ও সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও তার সহকারী মারা গেছেন। শনিবার রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের

শাস্তির ক্ষেত্রে নারী হিসাবে আদালতে সহানুভূতি পাবেন না শেখ হাসিনা: প্রসিকিউটর তামিম

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার ক্ষেত্রে নারী হিসাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সহানুভূতি দেখানো হবে না বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় রিক্সা চালক নিহত

সুদীপ্ত শামীম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাজু মিয়া (২৫) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই)

আওয়ামী লিগ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। উজ্জল রায় নামে এক ব্যক্তি সোমবার (২৪ মার্চ) ইসির

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে