গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: গাজায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসব সেনা মোতায়েন করা হবে। খবর রয়টার্সের

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, এই ২০০ সেনা টাস্কফোর্সের মূল অংশ হবে। সেখানে মিসরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক ও সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন।

গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মিসরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। এতে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক। চুক্তি অনুযায়ী গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি বন্দিবিনিময় করবে দুই পক্ষ।

দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এ খবরে আনন্দ-উল্লাস করছেন গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে উদ্‌যাপন করা হয়েছে ইসরায়েলেও।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময়ের মধ্যে দুই ধাপে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় সেখানে যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ‍্যুৎ সঞ্চালন লাইন জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সাথে সংযুক্ত হয়েছে।’ সোমবার (২ জুন) বিকালে রূপপুর-গোপালগঞ্জ ৪০০

জাতীয় নির্বাচনে কূটনীতিকদের নিবিড় নজর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিদেশি কূটনীতিকদের আগ্রহ বেড়েছে। ফেব্রুয়ারিতে নির্ধারিত ভোটকে সামনে রেখে ঢাকায় কর্মরত রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিশেষ দূতেরা নিয়মিতভাবে রাজনৈতিক

মেসির জাদুকরী ফ্রি-কিক! মায়ামির দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আটলান্টায় পর্তুগিজ জায়ান্ট পোর্তোর বিপক্ষে এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে

১৯ দেশ থেকে অভিবাসন স্থগিত করল যুক্তরাষ্ট্র, তালিকায় নেই বাংলাদেশ

অনলাইন ডেস্ক: আফগানিস্তান, মিয়ানমারসহ ১৯টি দেশের অভিবাসীদের দাখিল করা গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বসহ সব ধরনের আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগের কথা

আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা। সমাবেশ থেকে দ্বিতীয় অভ্যূত্থানের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার

দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় হাফেজ রাহিমুল ইসলামকে জেলা পুলিশের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: কুরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় সমগ্র দেশে প্রথম স্থান অর্জন করায় হাফেজ মোঃ রাহিমুল ইসলামকে সম্মাননা প্রদান করেছে জেলা