গাজায় হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে পাসপোর্টে ইসরায়েলে গমণের নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি দলটির।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের নারী-পুরুষ, শিশু-কিশোরদের হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি নিজেদের স্বার্থ ত্যাগ করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি মধ্যপ্রাচ্যের বিষফোড়া রক্তখেকো, রক্তচোষা নেতানিয়াহু মানব সভ্যতার দুশমন। এসময় তিনি অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতানিয়াহুর বিচারের দাবি তুলতে আহ্বান জানান।

পাসপোর্টে ইসরায়েল গমনের নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি জানিয়ে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইজরায়েলে গমণ নিষেধ ছিল। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের দোসর শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইসরায়েলে যাওয়ার সুযোগ করে দিয়েছে।’

ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলিমদের টাকায় ইসরায়েল অস্ত্র তৈরি করে সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাইবোনদের হত্যা করবে তা মেনে নেওয়া যায় না, যাবে না। ইসরায়েলের ওপর অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপ তৈরির দাবিও জানান জামায়াতের এই নেতা।

প্রতিবাদ সভায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী বলেন, ইসরায়েল ভিক্ষুকরূপে আরব বুকে একটু ভূখন্ড চেয়েছে। তাদের ভূখন্ড দেওয়ার পর তারা মুসলমানদের প্রথম কাবা দখল করে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়। এজন্যই তারা ফিলিস্তিনের নাগরিকদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে। ইসরায়েলের এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিশ্ব নেতাদের মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইজরায়েলের মতোই বাংলাদেশের জনগণের উপর আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। পার্থক্যটা হচ্ছে, ইসরায়েল প্রতিবেশী রাষ্ট্র ফিলিস্তিনের উপর গণহত্যা চালাচ্ছে, আর বাংলাদেশের জনগণের ওপর নিজ দেশে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। তিনি নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, নেতানিয়াহু হামলা চালিয়ে ঘোষণা দিয়েছে, হামলা মাত্র শুরু, আমরা বলবো তোমাদের ধ্বংসের যাত্রা শুরু।

মক্কা বিজয়ের মতো অচিরেই ফিলিস্তিন বিজয় লাভ করবে উল্লেখ করে তিনি বলেন, কাফেররাও যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে মক্কায় হামলা চালিয়েছে, ইসরায়েলও যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনে হামলা চালিয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসেন, অধ্যাপক ড. আব্দুল মান্নান, শামছুর রহমান, কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। বিক্ষোভে জামায়াতে ইসলামীর নেতারা ছাড়াও হাজার-হাজার সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর আড়াইটার দিকে লেগে যাওয়া ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল

রায়গঞ্জে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার

মৌ-খামারে ভাগ্য বদলে গেছে 

নিজস্ব প্রতিবেদক: উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের মোঃ তফাজ্জল এর ছেলে ওমর আকন্দ ২০২০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে বাড়ির আঙ্গিনায় ১৩টি মৌমাছির বক্স নিয়ে মৌচাষ শুরু

ইসরায়েলের হত্যার দাবি অস্বীকার ইরানের

অনলাইন ডেস্ক: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে তার কার্যালয়। দখলদার ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে বলে যে দাবি

তাড়াশে ১৩ আওয়ামীলীগ নেতাকর্মী জেলহাজতে

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ১৩ নেতাকর্মীর জামিন বাতিল করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। আজ বোরবার (২১  সেপ্টেম্বর) বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় আসামীরা জামিন প্রার্থনা

উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে রফিকুল ইসলাম খানের মতবিনিময় সভা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া-৪ আসনে জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা