গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের ওপর বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এই উদ্যোগ ভেস্তে গেছে।

স্থানীয় সময় বুধবার (৪ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

গত নভেম্বরের পর থেকে ১৫ সদস্যের এই সংস্থার এটিই প্রথম ভোট। এর আগে নভেম্বরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আটকে দেয়।

নতুন প্রস্তাবে ‘সব পক্ষের মাধ্যমে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি দাবি করা হয়। পাশাপাশি হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মর্যাদাপূর্ণ এবং নিঃশর্ত মুক্তি দেয়ারও আহ্বান জানানো হয়।

এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে ‘বিপর্যয়কর মানবিক পরিস্থিতি’ তুলে ধরে প্রস্তাবটিতে গাজায় মানবিক সাহায্য প্রবেশের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি করা হয়েছিল।

নিরাপত্তা পরিষদে মার্কিন প্রতিনিধি বলেন, তারা এমন কোন প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয়। ভোটাভুটি শুরুর আগেই জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া ১৫ সদস্যের কাউন্সিলের ১০টি দেশের উপস্থাপিত প্রস্তাবের প্রতি যুক্তরাষ্ট্রের বিরোধিতার কথা স্পষ্ট করে দেন।

তিনি বলেন, এই সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট অবস্থান নিয়েছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

এর মধ্যে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে তারা আর কখনও ইসরায়েলকে হুমকি দেয়ার মতো অবস্থানে থাকবে না।

সূত্র : আল জাজিরা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি

দাবানলে লস অ্যাঞ্জেলেসে মৃত্যু বেড়ে ১১, আরও প্রাণহনির আশঙ্কা 

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় চিকিৎসকের বরাতে দাবানলে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় শনিবার সকাল) ১১ জনের

সিমের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিমকার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক অপরাধে সিমকার্ড ব্যবহার হয় অন্যের নামে। নির্বাচনের আগেই সিমকার্ডের সংখ্যা কমানো হবে। এক

‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’-বলা সেই ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার জুলাই আন্দোলনে ‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’ বলা শিক্ষার্থী সানজিদা চৌধুরীকে স্যালুট জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

ভোলা প্রতিনিধি: ভোলায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (দুপুর একটার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়

মসজিদ-মাদরাসাসহ ৩৫০ ধর্মীয় প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলো ভারত

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ সরকার সম্প্রতি মসজিদ, মাদরাসা ও ঈদগাহসহ ৩৫০টিরও বেশি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। দেশটির গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য