গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধ বন্ধ করতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিচ্ছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোর থেকে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এর মধ্যে ওই বছরের নভেম্বরে এক সপ্তাহ এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আরও ৫০ দিনের বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময়টায় গাজায় বর্বরতা অব্যাহত রেখেছিল হামাস। আর এতে অস্ত্র দিয়ে সবচেয়ে বেশি সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে তারা।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যমটি গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) জানায়, গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের ধৈর্য্য কমে আসছে এবং তিনি গাজায় দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ চান। গত সপ্তাহে ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর সাংবাদিকদের সামনে নেতানিয়াহুর প্রশংসা করেন তিনি। তবে সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, প্রকাশ্যে নেতানিয়াহুর প্রশংসা করলেও; গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যক্তিগত যে সংশয় আছে, সেটি বিবেচনা করে তিনি নেতানিয়াহুকে ৩ সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করার জন্য চাপ দিয়েছেন। যেন জীবিত ও মৃত ৫৯ ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে ফেরত আনা যায়।’

ট্রাম্প চান ইসরায়েল এখন হামাসের সঙ্গে এমন চুক্তি করুক যেটির মাধ্যমে সব জিম্মি মুক্তি পাবে এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হবে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইসরায়েলি জিম্মিদের পরিবারকে জানানো হয়েছে ট্রাম্প প্রশাসন নতুন চুক্তি নিয়ে কাজ করছে। ইয়েদিওথ আহরোনোথ আরও জানিয়েছে, গাজা যুদ্ধ বন্ধের বিষয়টি ট্রাম্পের মধ্যপ্রাচ্য নিয়ে বিস্তৃত পরিকল্পনার অংশ। তিনি চান গাজা যুদ্ধ বন্ধ হোক এবং ইসরায়েলের সঙ্গে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক। এছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক আলোচনা শুরু করেছে এটিও ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনার অংশ।

এদিকে অপর সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, গত বৃহস্পতিবার ইসরায়েলি নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এতে জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এ বৈঠকে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়। এছাড়া নেতানিয়াহুর দপ্তর থেকে পরবর্তীতে জানানো হয় ইলকানা বোহবোত এবং রোম ব্রাসলাভস্কি নামে দুই জিম্মির পরিবারের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। ওই সময় তিনি তাদের আশ্বস্ত করেন, তাদের প্রিয়জনদের মুক্তির জন্য আলোচনা চলমান রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: কোন গ্রুপে কোন দল, দেখে নিন এক নজরে

অনলাইন ডেস্ক: ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এবার। ৪৮ দলের গ্রুপ নির্ধারণ হয়ে গেল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে। এখনো ছয়টি দল চূড়ান্ত

রাজনীতিতে আসছেন জায়মা? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনাই তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক: সহসা কী রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনাই তুঙ্গে। তারেক রহমানের সঙ্গে বা

এবার এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক: এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় যুবলীগ নেতার নেতৃত্বে সাধারণ কৃষকদের মারপিট, আহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সালিশি বৈঠক চলাকালে পুর্বপরিকল্পীতভাবে যুবলীগ নেতা আমিরুল সরকারের নেতৃত্বে সাধারণ কৃষকের উপরে হামলা ও মারপিটের ঘটনা

মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, ভোক্তা জিম্মি মিলার সিন্ডিকেটে

স্টাফ রিপোর্টার: সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশে চালের বাজারে অস্থিরতা বেড়েছে। মিল মালিকদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির কারণে বোরোর ভরা মৌসুমেও চালের

দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বার্থান্বেষী মহল দেশকে