গাজায় যুদ্ধবিরতি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা শুক্রবার ভোরে গাজায় যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছে। এই চুক্তির আওতায় লড়াই সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এর বিনিময়ে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে, পাশাপাশি ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিদেরও মুক্তি দেওয়া হবে। যদিও নেতানিয়াহুর জোটের ডানপন্থী অংশের কয়েকজন সদস্য এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন।

চুক্তি অনুযায়ী, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা উপত্যকার ভেতরে নতুন অবস্থানে সরে যাবে। এর ৭২ ঘণ্টা পর হামাস সব জিম্মিকে মুক্তি দেবে।,

নেতানিয়াহুর দপ্তর চুক্তি অনুমোদনের ঘোষণা দিলেও ভোটের ফলাফল প্রকাশ করেনি। তবে জানা গেছে, অতিদক্ষিণপন্থী ওতজমা ইয়েহুদিত দলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির, নেগেভ, গালিলি ও জাতীয় স্থিতিশীলতা মন্ত্রী ইৎজহাক ভাসারলাফ এবং ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহু চুক্তির বিপক্ষে ভোট দেন।

ধর্মীয় জায়নবাদী পার্টির অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও বসতি এবং জাতীয় প্রকল্পবিষয়ক মন্ত্রী ওরিত স্ত্রোকও চুক্তির বিরোধিতা করেন। তবে একই দলের অভিবাসন মন্ত্রী অফির সোফার চুক্তির পক্ষে ভোট দেন।

মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল তার জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে।’

এদিকে হামাসের আলোচক দলের প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা গ্যারান্টি পেয়েছে যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের চুক্তির অর্থ হলো গাজার যুদ্ধ ‘সম্পূর্ণভাবে শেষ’।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি

নয় সেপ্টেম্বর হচ্ছে ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১১ মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন এবং ১১টি

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ এমন বক্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সকালে আদালত

রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহারে স্বস্তি খোকশাবাড়ি বিএনপিতে

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিমের ওপর আরোপিত সকল দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার

কে এই রহস্যময় আবু ওবায়দা?

অনলাইন ডেস্ক: আবারও আলোচনায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের রহস্যময় চরিত্র আবু ওবায়দা। ইসরায়েল তাকে হত্যা করার দাবি করেছে। তবে হামাস এখনও বিষয়টি নিশ্চিত