গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু ইসরাইলের

অনলাইন ডেস্ক: দখলদার ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করেছে। রোববার এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে মুহুর্মুহু বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এসব হামলায় ভোর থেকে এ পর্যন্ত ১৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে অনেকে শিশু। খবর আল-জাজিরার

তারা বলেছে, হামাসের বিরুদ্ধে বড় হামলার অংশ হিসেবে স্থল হামলা শুরু হয়েছে। তারা বিবৃতিতে বলেছে , গতকাল, অপারেশন গিডিয়ন চ্যারটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে।

প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, স্থল হামলায় সহযোগিতা ও হামাসের পাল্টা হামলা প্রতিহতে গত এক সপ্তাহে তাদের বিমানবাহিনী হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গ এবং ট্যাংক বিধ্বংসী সাইট।

বসতি (অবৈধ) স্থাপনকারী ইসরইলিদের রক্ষায় এই হামলা প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে এবং বিমানবাহিনী এতে সহায়তা করবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

গত এক সপ্তাহে ইসরাইলিদের বিমান হামলায় গাজায় পাঁচশর বেশি মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। দখলদার ইসরাইল হামাসের সদস্যদের হত্যার দাবি করলেও; তাদের হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

ইসরাইলিদের এ বর্বরতা বন্ধে কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনা চলছে। আজও সেখানে যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে। তবে এখন পর্যন্ত এ আলোচনা সফলতার মুখ দেখেনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্ষমতা নেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাপ্রধানের যে বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক দিন ধরে তোলপাড় চলছে, তার বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে সেনাবাহিনী। সেনাসদরের মিলিটারি

‘১৪, ১৮, ২৪ মার্কা যেনতেন নির্বাচন মানা হবে না’ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তিনি হুঁশিয়ার করে বলেন, “১৪,

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় নেতা–কর্মীর ঢল

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে চার মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে তাকে অভ্যর্থনা জানাতে রাজধানী

মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর চান্দা ভাই রাকিব এক ব্যক্তি নন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মো. রাকিব ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন। রোববার রাত সাড়ে ১০টার

আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করলেন অমর্ত্য সেন

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করেছেন অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের নিজ বাড়িতে বসে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া

লাইফ সাপোর্টে লালনগীতি’র রানী ফরিদা পারভীন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের লোকসঙ্গীত অঙ্গনের অনন্য দ্যুতিময় নক্ষত্র, ‘লালন গানের রানী’ খ্যাত ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। ৬৯ বছর বয়সী এই গুণী