গাজায় ফের ইসরায়েলি হামলা, ১৩৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬২৫ জন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে—খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে বলা হয়, দুই দিনের অভিযানে নিহতদের যোগ করলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় মোট ৫৭ হাজার ২৬৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৩৫ হাজার ১৭৩ জন। তবে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইসরায়েলের ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

১৫ মাসের টানা অভিযান ও আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে মাত্র দুই মাসের মাথায় গত ১৮ মার্চ থেকে ফের অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। দ্বিতীয় দফায় এ পর্যন্ত গাজায় আরও ৬ হাজার ৭১০ জন নিহত এবং ২৩ হাজার ৫৮৪ জন আহত হয়েছেন।

জিম্মি থাকা ২৫১ জনের মধ্যে অন্তত ৩৫ জন এখনো জীবিত বলে ধারণা করছে আইডিএফ, এবং সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বদলি-শোকজের মুখে আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: প্রতি-পদক্ষেপে ‘গণবদলি’ ও ‘গণশোকজের’ চাপে অবরুদ্ধ আন্দোলন। অবশেষে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চলমান বার্ষিক পরীক্ষায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ

অনলাইন ডেস্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২-১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে

টেনশন আর নিতে পারছেন না সাংবাদিকরা

গণমাধ্যমের একটি করপোরেট হাউজে বেতন বন্ধ তিন মাস ধরে। সাবেক এক সহকর্মী নিরূপায় হয়ে যোগ দিয়েছেন আরেক হাউজে। তবে প্রচণ্ডরকম আর্থিক চাপ সামলাতে না পেরে

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক,ঝুলে আছে প্লট বরাদ্দ কার্যক্রম,উদ্যোক্তারা হতাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা শেষ হওয়ার পরও বহু প্রতীক্ষিত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের প্লট বরাদ্দ কার্যক্রম এখনো শুরু