গাজায় ফের ইসরায়েলি হামলা: ২৪ ঘণ্টায় নিহত ৬২, ত্রাণকেন্দ্রে গুলি, মানবিক বিপর্যয় চরমে

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাত থেকে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত হামলা অব্যাহত ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি চালানো হয় গাজার ফিলিস্তিন স্টেডিয়ামের কাছে অবস্থিত একটি শরণার্থী আশ্রয়কেন্দ্রের পাশে, যেখানে অন্তত ১২ জন নিহত হন।

শনিবার দুপুরের আরেক হামলায় প্রাণ হারান আরও ১১ জন।

গাজার দক্ষিণাঞ্চলীয় আল-মাওয়াসি এলাকায় ঘুমন্ত অবস্থায় একটি বাস্তুচ্যুত পরিবার তাদের তাবুতে হামলার শিকার হয়ে প্রাণ হারায়।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু।

গাজার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলি অবরোধে দুই মাসের বেশি সময় ধরে চরম খাদ্য সংকটে রয়েছে অঞ্চলটি। মে মাসের শেষভাগ পর্যন্ত খাদ্য সরবরাহ পুরোপুরি বন্ধ ছিল। বর্তমানে খুব সীমিত পরিসরে কিছু ত্রাণ প্রবেশ করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

ইউনিসেফ জানিয়েছে, গাজায় বর্তমানে ৬০% পানি উৎপাদন কেন্দ্র অকার্যকর হয়ে গেছে এবং এপ্রিল থেকে মে মাসের মধ্যে শিশুদের অপুষ্টির হার বেড়েছে ৫০%।

ত্রাণ সংগ্রহ করতে বহু ফিলিস্তিনিকে প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে নির্ধারিত বিতরণ পয়েন্টে পৌঁছাতে হচ্ছে, যেখানে আবারও রয়েছে নিরাপত্তা হুমকি।

মার্কিন বেসরকারি সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এসব পয়েন্টে ত্রাণ বিতরণে নিয়োজিত। তবে অভিযোগ উঠেছে, ইসরায়েলি সেনারা এসব পয়েন্টে জড়ো হওয়া অসহায় ক্ষুধার্ত মানুষের ওপর সরাসরি গুলি চালাচ্ছে, এতে এখন পর্যন্ত ৫০০’র বেশি মানুষ নিহত হয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৫টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জিএইচএফ-কে গাজায় তাদের কার্যক্রম বন্ধ করতে আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, সংস্থাটি যুদ্ধাপরাধে সহায়তা করছে এবং নিরপেক্ষতা ও স্বাধীনতার নীতিমালা লঙ্ঘন করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে

শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিছু জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার

স্ত্রী বিতরণ করলেন আওয়ামী লীগে লিফলেট, গ্রেপ্তার হলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের স্বামী অহিদুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার পঁচামাড়িয়া গ্রাম থেকে

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র: ইরানে স্কুলছাত্রীসহ সহস্রাধিক নিহত, মোট প্রাণহানি ১৩০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল–যুক্তরাষ্ট্র জোটের মধ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। গত কয়েক দিনের টানা হামলা ও পাল্টা হামলায় বিভিন্ন দেশে

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করেন এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে

সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের