গাজায় পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর গাজার বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৭ জুলাই) রাতে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। নিহতদের মধ্যে দুজনের নাম প্রকাশ করা হয়েছে—স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)। তারা দুজনই জেরুজালেমের বাসিন্দা এবং কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

আইডিএফ জানায়, রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সেনারা পুঁতে রাখা বোমার বিস্ফোরণে হতাহত হন। সেনারা ওই সময় পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করতে গিয়ে সংঘর্ষও বাধে। এতে আরও সেনা আহত হন। জানা গেছে, অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়েছিল। তারপরও ইসরায়েলি বাহিনী পাল্টা আক্রমণের মুখে পড়ে।

নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে যৌথভাবে এ অভিযানে অংশ নিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এলাকায় সক্রিয় স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিমের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিমকার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক অপরাধে সিমকার্ড ব্যবহার হয় অন্যের নামে। নির্বাচনের আগেই সিমকার্ডের সংখ্যা কমানো হবে। এক

আজ চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (৫ জানুয়ারি)। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে

রূপপুর প্রকল্পে জ্বালানি লোডের পূর্ব প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) প্রথম ইউনিটের রিয়‍্যাক্টর কম্পার্টমেন্টের কন্টেইনমেন্ট (সুরক্ষা ব্যুহ) এর অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় নকশা অনুযায়ী

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব

অনলাইন ডেস্ক: ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের

শাস্তির ক্ষেত্রে নারী হিসাবে আদালতে সহানুভূতি পাবেন না শেখ হাসিনা: প্রসিকিউটর তামিম

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার ক্ষেত্রে নারী হিসাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সহানুভূতি দেখানো হবে না বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী