গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

ডেস্ক রিপোর্ট: গাজার প্রায় সব মসজিদই এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকার ঐতিহাসিক স্থাপত্য, মিনার ও নামাজের স্থানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। তবুও ভগ্নাবশেষের মাঝেই আজান দিচ্ছেন মুয়াজ্জিনরা, নামাজ পড়ছেন ফিলিস্তিনিরা।

দ্য ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের যুদ্ধ গাজাকে প্রায় মিনারবিহীন করে দিয়েছে। যেসব মসজিদ একসময় নামাজের আহ্বানে মুখর ছিল, সেগুলো এখন ধূলা আর পাথরের স্তূপে পরিণত। শতাব্দীপ্রাচীন স্থাপত্যের কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই—যেন ইতিহাসই বোমার নিচে বিলীন হয়ে গেছে।,

গাজার শুজাইয়্যা এলাকার ৬২ বছর বয়সী আবু খালেদ আল-নাজ্জার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বলেন, আমার বাবার কণ্ঠস্বর চেনার আগেই আমি মুয়াজ্জিনের কণ্ঠ চিনতাম। পঞ্চাশ বছর ধরে এখানে নামাজ পড়েছি, আর আজ মসজিদের দরজার পাশের নামাজের গালিচাটাও ধ্বংসস্তূপের নিচে হারিয়ে গেছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি আগ্রাসনে উপত্যকার ১,২৪৪টি মসজিদের মধ্যে ৮৩৫টি পুরোপুরি ধ্বংস এবং ১৮০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মামলুক ও অটোমান যুগের শতাব্দীপ্রাচীন মসজিদও রয়েছে।

পুরনো শহরের গ্রেট ওমারি মসজিদের ধ্বংসাবশেষে ২৭ বছর বয়সী মাহমুদ কান্দিল খুঁজছেন কিবলা দেয়ালের পাথর। তিনি বলেন, এই মসজিদ ছিল গাজার প্রাণ। এখন শুধু ধুলো। মনে হচ্ছে তারা শুধু ভবন নয়, আমাদের স্মৃতিও মুছে ফেলতে চায়।

আল-দারাজপাড়ায় একসময় ছিল আল-সাইয়্যিদ হাশিম মসজিদ। তার ধ্বংসাবশেষের সামনে বসে ৭৪ বছর বয়সী উম্মে ওয়ায়েল বললেন, আমি অসুস্থ থাকলেও প্রতি বৃহস্পতিবার এখানে সূরা আল-কাহফ পড়তাম। এখন যাওয়ার জায়গা নেই। তবু ঘরে বসে আমরা কুরআন পড়ব—আল্লাহ আমাদের কথা শুনবেন, যেখানেই থাকি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই দিন পর খুললো রবীন্দ্র কাছারিবাড়ি, নিরাপত্তা জোরদার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও মাত্র দুই দিন পর তা পুনরায় দর্শনার্থীদের জন্য

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত এক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার

ফের জেলের জালে ধরা পড়লো ২৪ কেজির বিশাল কোরাল, বিক্রি ৩৬ হাজারে

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিললো বিরল ও বিশাল আকৃতির কোরাল মাছের। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বাজারে নিয়ে আসা হয় প্রায়

শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, জনজীবনে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার: ডিপ্লোমা কোর্সকে স্নাতক স্বীকৃতি দেয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে এ অবস্থান করেন

সোমবার আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে

অনলাইন ডেস্ক: চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক

কাজ না করেই ৪৪ কোটি টাকা আ.লীগ নেতার পকেটে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-নাজিরপুর-বৈঠাকাটা ১৭ কিলোমিটার সড়কের কাজ না করে অর্ধশত কোটি টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সড়কের বেশিরভাগ জায়গায় পিচ-খোয়া