গাজায় নতুন ইসরায়েলি আগ্রাসন, বাস্তুচ্যুত আড়াই লাখের বেশি ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ায় উপত্যকা ছাড়তে বাধ্য হয়েছেন আড়াই লাখেরও বেশি ফিলিস্তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আরবি ভাষার মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, গাজা সিটির প্রায় এক-চতুর্থাংশেরও বেশি বাসিন্দা নিজেদের নিরাপত্তার জন্য শহর ছেড়েছেন। জাতিসংঘের হিসাবে, গাজা সিটি ও আশপাশে প্রায় এক মিলিয়ন মানুষের বসবাস।

সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত থাকায় হতাহতের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। তবে পশ্চিমাঞ্চলীয় এলাকায় বসবাসরতদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে লিফলেট ফেলেছে ইসরায়েলি সেনারা। এতে নাগরিকদের দ্রুত ওয়াদি গাজার দক্ষিণে আল-রশিদ স্ট্রিট দিয়ে সরে যেতে বলা হয়েছে।

আন্তর্জাতিক চাপ বাড়লেও ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসকে ধ্বংস করার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনারা মূলত উঁচু ভবনগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সূত্র: আল আরাবিয়া

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে যায়যায়দিন প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলায় কর্মরত জনপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফব্রয়ারি) বিকালে জেজেডি ফ্রেন্ডস ফোরাম আয়োজিত ওই সভায়

সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস

সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার কালিবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযোগ

ভূমিকম্পে মসজিদ ধসে মিয়ানমারে ৩ জন নিহত

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (২৮ মার্চ) রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার কম্পন অনুভূত হয়, যা দেশটির

চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেন যুবদল নেতা, আন্দোলনের মুখে বহিষ্কার

সিলেট প্রতিনিধি: সিলেটে চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধবের বিরুদ্ধে। এরপর চাঁদাবাজি বন্ধের দাবিতে নগরের জিন্দাবাজারে সড়ক

এনসিপিসহ ৬ রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত নিবন্ধন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি নতুন রাজনৈতিক দলকে। কমিশনের স্বাক্ষর সম্পন্ন হলেই গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি