গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত ৬৭ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: গাজার উত্তরে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, তাদের ২৫টি ত্রাণবাহী ট্রাক ইসরায়েলি চেকপয়েন্ট অতিক্রম করার পরপরই ক্ষুধার্ত বেসামরিক মানুষের ভিড়ে পড়ে। পরে ওই ভিড় লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) দাবি করেছে, তারা তাৎক্ষণিক হুমকি মোকাবেলার জন্য সতর্কতামূলক গুলি ছুড়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যুর সংখ্যার বিষয়ে আইডিএফ আপত্তি জানিয়েছে বলে উল্লেখ করেছে বিবিসি।

এদিকে গাজার অন্যত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আরও ৬ জন নিহত এবং অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কেবল রোববার দিনভর ইসরায়েলি গুলিবর্ষণ ও বিমান হামলায় মোট ৮৮ জন নিহত হয়েছেন।

উত্তর গাজার হতাহতদের বেশিরভাগকে নেওয়া হয় শিফা হাসপাতালে। হাসপাতালটির চিকিৎসা পরিচালক ড. হাসান আল-শায়ের জানিয়েছেন, ‘চিকিৎসা অবকাঠামো চরম সংকটে রয়েছে। আমরা চাপ সামলাতে পারছি না। অনেক রোগীকে ফিল্ড হাসপাতালে পাঠাতে হচ্ছে।

হাসপাতালের বাইরে অপেক্ষমাণ এক নারী বিবিসিকে বলেন, ‘পুরো জনগোষ্ঠী ধ্বংস হয়ে যাচ্ছে। শিশুরা খাবারের অভাবে মারা যাচ্ছে। মানুষজন শুধু লবণ ও পানি খেয়ে বেঁচে আছে। ‘

এ বছরের মে মাসের শেষদিক থেকে প্রতিদিনই ত্রাণ নিতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার শিকার হতে হচ্ছে। শনিবারও দক্ষিণ গাজার দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৩২ জন প্রাণ হারান।

এদিকে ইসরায়েলি বাহিনী গাজার মধ্যাঞ্চল দেইর আল-বালাহ থেকে বাসিন্দাদের দ্রুত সরে গিয়ে ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী আল-মাওয়াসির এলাকায় চলে যেতে বলেছে। এই এলাকায় এখন পর্যন্ত কোনো স্থল অভিযান চালায়নি আইডিএফ।

সূত্র: বিবিসি, রয়টার্স

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে শহীদ কর্ণেল সাইফুলের কবরে নদীযোদ্ধাদের শ্রদ্ধা

নিজম্ব প্রতিবেদক: জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে শহীদ লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ

শেখ হাসিনার অডিও প্রচারে সরকারের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিওবার্তা প্রচার নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং

সলঙ্গায় রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ, অবরুদ্ধ দুটি পরিবার

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় দুইটি পরিবারে চলাচলের রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে প্রতিপক্ষ হনিফ গ্যাংয়ের সদস্যরা। এতে ভুক্তভোগী দুইটি পরিবার তিনদিন দরে

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আগাম ঈদ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েকটি এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার সকালে চাঁদপুর, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, জামালপুর,

ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। শনিবার (৮ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প

ভূঞাপুরে পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্ণকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। দিনের বেলায় সাধারন মানুষের আনাগোনা থাকলেও