গাজায় ত্রাণকেন্দ্রেই মৃত্যুফাঁদ, ‘ক্ষুধাকে অস্ত্র বানিয়ে’ চালানো হচ্ছে গণহত্যা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ৩৬০ দিন ধরে ইসরায়েলের চলমান হামলা ও অবরোধ ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। শুধু বিমান ও স্থল হামলাই নয়, বরং খাদ্য সংকট তৈরি করে ত্রাণকেন্দ্রগুলোকে ‘মৃত্যুফাঁদে’ পরিণত করা হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।

রুশ গণমাধ্যম আরটি-র বিশ্লেষণ বলছে, গাজায় ইসরায়েলি সেনারা হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থান ও জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রেও বোমা হামলা চালাচ্ছে। বন্দুকধারী ভাড়াটে গোষ্ঠীর সহায়তায় খাদ্য সংগ্রহে আসা মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে। বিশেষ করে গত মে মাসে যুক্তরাষ্ট্র-সমর্থিত সশস্ত্র গ্রুপ সক্রিয় হওয়ার পর এসব হামলার মাত্রা বেড়েছে।

একদিকে ক্ষুধার্ত জনতার খাদ্য প্রাপ্তি বন্ধ করে দেওয়া, অন্যদিকে অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসেবা অকার্যকর করে তোলা—এ যেন সুপরিকল্পিত মানবিক বিপর্যয়। ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, খাদ্য নিতে আসা ফিলিস্তিনিদের মাথা ও বুকে গুলি করা হচ্ছে। শিশুদের পর্যন্ত হত্যা করা হচ্ছে মায়ের কোলেই।

জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা ওসিএইচএ প্রধান জোনাথন হুইটল বলেন, “ক্ষুধাকে অস্ত্র বানিয়ে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।” জাতিসংঘ মহাসচিবও বিষয়টিকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।

নরওয়ের চিকিৎসক ড. ম্যাডস গিলবার্ট গাজায় তার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে বলেন, ইসরায়েল সরাসরি ও পরোক্ষভাবে অন্তত ৫ লাখের বেশি মানুষকে হত্যা করেছে। অন্যদিকে ল্যানসেট-এর সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা হতে পারে ১ লাখ ৮৬ হাজারেরও বেশি।

প্রতিবেদনে বলা হয়, ত্রাণকেন্দ্রগুলো বিশেষভাবে পরিকল্পিতভাবে সামরিক অঞ্চলের কাছাকাছি তৈরি করা হয়েছে, যাতে একবার ঢুকলে সহজে বের হওয়া না যায়। একাধিক সূত্র দাবি করেছে, এসব কেন্দ্র মূলত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

দ্য ক্র্যাডল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজায় ত্রাণ ছিনতাইকারী সশস্ত্র গোষ্ঠীটির নেতা ইয়াসের আবু শাবাব ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সহায়তায় তার দল হামলার আড়ালে ত্রাণ লুটপাট করছে। অথচ দায় চাপানো হচ্ছে হামাসের ওপর, যাতে করে যুদ্ধ আরও দীর্ঘায়িত করা যায়।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাবেক কর্মকর্তা ক্রেগ মোখিবার সরাসরি বলেন, “ইসরায়েলের বর্তমান নেতারা মানবতাবিরোধী অপরাধে জড়িত এবং তারা ইতিহাসে নাৎসিদের মতোই ঘৃণিত হয়ে থাকবে।”

ইসরায়েলের এই কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। অথচ বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া এখনও জোরালো নয়। আন্তর্জাতিক নীরবতায় ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে গাজার শিশুসহ লাখো নিরীহ মানুষ।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। অতীতকে ভুলে যাওয়া চলবে না, তবে অতীত নিয়ে বেশি চর্চা সামনের

বিএনপিতে একক প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া: বিদ্রোহ ঠেকাতে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্তের কাজে ব্যস্ত বিএনপি। ইতোমধ্যে ২০০টিরও বেশি আসনে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শেষের পথে। শিগগিরই তাদের

সোচ্চারের জরিপ: উচ্চশিক্ষিতদের ৪০% জামায়াত, ৩০% বিএনপিকে ভোট দিতে চান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভোটারদের রাজনৈতিক ভিন্নতার চিত্র মিলেছে বেসরকারি সংস্থা সোচ্চারের জরিপে। এতে দেখা যায়, উচ্চশিক্ষিতদের মধ্যে জামায়াতের প্রতি সমর্থন ৪০ শতাংশের, বিএনপির

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে

সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল

গণভোটের প্রস্তুতি নিতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: গণভোট আয়োজনের জন্য বাড়তি অর্থ ছাড় ও অতিরিক্ত ভোটকেন্দ্র প্রস্তুত রাখার বিষয়ে সরকারের দুই মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, গণভোট