গাজায় ট্যাংক বিস্ফোরণে ৩ সেনা নিহত, গোলানে আত্মহত্যা আরেকজনের

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ট্যাংক বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন—স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম (২১), সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম (২১) এবং সার্জেন্ট ইউলি ফাক্তর (২১)। বিস্ফোরণে আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন, তবে তার নাম প্রকাশ করা হয়নি।

প্রাথমিকভাবে ইসরায়েলি বাহিনী ধারণা করেছিল, হামাস যোদ্ধারা ট্যাংকে গ্রেনেড নিক্ষেপ করেছে। তবে পরবর্তীতে তারা জানায়, ট্যাংকের ওপর সংরক্ষিত একটি ত্রুটিপূর্ণ শেল থেকেই বিস্ফোরণটি ঘটতে পারে। ঘটনা তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে আইডিএফ।

অন্যদিকে, একই দিনে ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করেছেন এক সেনাসদস্য। আইডিএফ জানায়, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনা ‘নাহাল ব্রিগেড’-এর সদস্য ছিলেন এবং গাজা উপত্যকায় সাম্প্রতিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

আইডিএফ সূত্রমতে, গত ১০ দিনের ব্যবধানে এটি তৃতীয় ইসরায়েলি সেনার আত্মহত্যার ঘটনা। সেনাবাহিনীর সামরিক পুলিশ আত্মহত্যার ঘটনাটি তদন্ত শুরু করেছে।

গাজায় চলমান সংঘাত এবং সৈন্যদের মানসিক চাপ ঘিরে সামরিক বাহিনীর মধ্যে হতাশা ও চাপের চিত্র আরও একবার স্পষ্ট হয়ে উঠল এই ঘটনাগুলোর মাধ্যমে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিরাপত্তাহীনতায় বাদী ও পরিবার, ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করায় প্রকাশ্য হামলা ও ক্রমাগত হুমকীতে বাদি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ

আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: মাহফুজ আলম

চাঁদপুর প্রতিনিধি: যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনের নতুন প্রার্থী ঘোষণা করলো জামায়াত ইসলামী

নিজস্ব প্রতিবেদক: দিনক্ষণ ঠিক না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দ্রুততম সময়ের মধ্যে দলের নিবন্ধন

সৌদি আরবে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। শনিবার (২২ মার্চ) সৌদির স্বরাষ্ট্র

সলঙ্গায় খোলস পাল্টে এখন অন্যের জমি দখলে ব্যস্ত শিক্ষক শফিকুল! 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: অবৈধ ভাবে অন্যের জমি দখলই যেনো শফিকুল ইসলাম মাস্টারের নেশা। পাঁচলিয়া গ্রামের মৃতঃ জসমত আলীর ছেলে শফিকুল ইসলাম মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

এআই দিয়ে কণ্ঠ নকল: আইনি পদক্ষেপ নিচ্ছেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর নকল করে একটি ভুয়া বিজ্ঞাপন প্রচারের ঘটনায়