গাজায় গণহত্যা চলছেই: একদিনে ৯৪ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আড়াই শতাধিক। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় মোট নিহতের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০-তে পৌঁছেছে।

বুধবার (১৬ জুলাই) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অবরুদ্ধ এই উপত্যকায় এখন শুধুই আকাশ ও স্থল অভিযান নয়, দুর্ভিক্ষও হয়ে উঠেছে এক নীরব ঘাতক। দিন দিন বাসযোগ্যতা হারাচ্ছে গাজা।

এছাড়া ত্রাণ সহায়তা গ্রহণের সময়ও ফিলিস্তিনিরা ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে আরও ৭ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ৮৫১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৬৩৪ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, দুই মাসের যুদ্ধবিরতির পর চলতি বছরের ১৮ মার্চ থেকে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই সময় থেকে এখন পর্যন্ত আরও ৭ হাজার ৭৫০ জনকে হত্যা ও ২৭ হাজার ৫৬৬ জনকে আহত করেছে ইসরায়েলি বাহিনী।

গাজা এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে। আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপের অভাবে ধ্বংসযজ্ঞ ও রক্তপাত থামার কোনো লক্ষণ নেই।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুরাদনগরে শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরে শ্রেণিকক্ষে পাঠদানকালে বিদেশি ছুরি প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরে এ ঘটনার জেরে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

নিজস্ব প্রতিবেদক: কারাগারে বন্দি অবস্থায় মৃত স্ত্রী ও সন্তানকে শেষবিদায় জানালেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে

বেলকুচিতে ১১ বছর পর মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রীসহ আ.লীগের ৫৬ নেতা কর্মীর নামে মামলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ বছর আগে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আবদুল

ভারত চীন সিঙ্গাপুরের মেডিকেল টিমকে কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসাসেবা দিতে আসা সিঙ্গাপুর, চীন এবং ভারতের ২১ চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদলকে

সাইনবোর্ডে আ.লীগ নিয়ে লেখা ভেসে উঠতেই হাসপাতালে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন লেখা ভেসে ওঠে নোয়াখালীর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে। এর জেরে ওই

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।