গাজায় গণহত্যায় ‘ক্ষুধা’কে অস্ত্র বানিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়কে আরও গভীরতর করতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল—এমনই গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল এখনো পরিকল্পিতভাবে খাদ্য, পানি ও ওষুধের প্রবেশ ঠেকিয়ে গণহত্যা চালাচ্ছে।

লন্ডনভিত্তিক সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ড বলেন, “ইসরায়েল জীবনধারণের মৌলিক উপাদানগুলোকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে—এটি শারীরিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার এক পদ্ধতিগত কৌশল। এই পরিস্থিতি সরাসরি গণহত্যার সংজ্ঞায় পড়ে।”

অ্যামনেস্টির তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সহায়তা নিতে গিয়ে শত শত ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন—কখনও ত্রাণ বিতরণ কেন্দ্রে, কখনও স্রেফ খাবারের খোঁজে পথে বেরিয়ে। সংস্থাটি বলেছে, “গাজার তথাকথিত ‘মানবিক সহায়তা ব্যবস্থা’ এখন কার্যত একটি মরণফাঁদে পরিণত হয়েছে।”

সংস্থাটি আরও জানায়, সহায়তা নিয়ে প্রতিদিন শত শত ট্রাক গাজার বাইরে অপেক্ষা করলেও ইসরায়েলের অনুমতি না মেলায় সেগুলো প্রবেশ করতে পারছে না।

এদিকে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে অন্তত ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই প্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, যা পর্যাপ্ত খাদ্য ও ওষুধ থাকলে রোধ করা যেত।

প্রতিবেদনে ৪ মাস বয়সী জিনান ইসকাফির মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়, যে দুধের অভাবে অপুষ্টি ও পানিশূন্যতায় মারা যায়। গাজা শহর ও খান ইউনিসের হাসপাতালগুলোতে প্রতিদিন যে শিশুরা চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে প্রায় ১৫ শতাংশের মধ্যে মাঝারি থেকে গুরুতর অপুষ্টির লক্ষণ পাওয়া যাচ্ছে।

অ্যামনেস্টি জানায়, অনেক চিকিৎসকও এখন বাস্তুহারা এবং নিজেরাই অপুষ্টিতে ভুগছেন। তারা দুর্বল অবস্থায় রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন।

সংস্থাটি অভিযোগ করে, “আন্তর্জাতিক সম্প্রদায় শুধু ইসরায়েলের গণহত্যা থামাতে ব্যর্থ নয়, বরং তারা এই ধ্বংসযজ্ঞ কার্যত চলতে দিচ্ছে।”

এ পরিস্থিতি বন্ধে অ্যামনেস্টি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইসরায়েলের জন্য সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করতে হবে; মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করতে হবে; এবং অপরাধের সঙ্গে জড়িত ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে হবে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে স্থানীয় অসহায় মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পণ্য সামগ্রী

বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক: ঈদ ঘিরে বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, একজন আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের

হাদি হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে ফিরিয়ে আনতে। তবে এখনো আমরা শতভাগ

শুল্ক কমানো নিয়ে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক: শুল্ক কমানো নিয়ে সময় চেয়ে বৈঠকের অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন

ইসরায়েল পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তানও পরমাণু হামলা চালাবে

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত শুক্রবার ভোরে তেহরানসহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক