গাজায় খাদ্যসংকট চরমে: ২৫ হাজার টাকায়ও মিলছে না দুই কেজি ডাল, এক কেজি আটা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের টানা অবরোধ ও সামরিক হামলার ফলে গাজার অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বি হওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

রোববার (৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গাজায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করাও এখন বিশাল এক চ্যালেঞ্জ। দালালের সহায়তা ছাড়া টাকা তোলা প্রায় অসম্ভব। আর দালালরা উত্তোলিত অর্থের প্রায় ৪০ শতাংশ নিজেরাই রেখে দিচ্ছে।

উদ্বাস্তু সাবের আহমেদ আলজাজিরাকে বলেন, “১০০ শেকেল উত্তোলন করলে আপনি হাতে পাবেন মাত্র ৬০ শেকেল, যা ২০০ ডলারেরও কম।” তিনি জানান, বর্তমান বাজারে ২০০ ডলার দিয়েও ২ কেজি ডাল ও ১ কেজি আটা কেনা সম্ভব নয়। দৈনন্দিন খরচ মেটাতে তার প্রতিদিন প্রয়োজন প্রায় ৩০০ ডলার। উল্লেখ্য, ২০০ ডলার সমান প্রায় ২৫ হাজার টাকা।

অবরোধের কারণে গাজায় সীমিতসংখ্যক পণ্য প্রবেশ করছে। এর ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে খাদ্যপণ্য।

গত সপ্তাহে ইসরায়েল নির্দিষ্ট সময়ের জন্য হামলা বন্ধ রেখে মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার ঘোষণা দিলেও বাস্তব পরিস্থিতিতে এর কোনো সুফল দেখা যায়নি। স্থানীয়রা জানান, যে পরিমাণ ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তা চাহিদার তুলনায় অত্যন্ত কম।

গাজার বাসিন্দা মারিয়াম হাসান জানান, ১০০ শেকেলের একটি পুরোনো নোট দিয়ে বাজার করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। “নোটটি পুরোনো ও স্কচটেপ মারা বলে কেউ নিচ্ছে না। আমি এখন কী করব?”— হতাশ কণ্ঠে বলেন তিনি।

চরম খাদ্যসংকট ও অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও গাজার মানুষ প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে লখনৌ বিশ্ববিদ্যালয়ে মসজিদ সিলগালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ঐতিহাসিক লাল বড়দারি ভবনটি সিলগালা করে দেওয়ার পর সেখানে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা। এই ভবনের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের একমাত্র

চেক ছিনতাই ও মারধর: ভুক্তভোগীর নয়, মামলা নিলেন আওয়ামী লীগ নেতার পক্ষে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকে ঢুকে ব্যবসায়ীকে মারধর ও চেক ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। ওসি আসলাম আলীর

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক হামলায় নিহত অন্তত ৪০

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পােশর একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। এতে করে ওই দোকানে থাকা আলমিরা,

তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’: বুলুর দুঃখ প্রকাশ

ঠিকানা টিভি ডট প্রেস: কুমিল্লা মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির

বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে আনন্দ মেলাকে নিয়ে অপপ্রচার করছে একটি মহল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রেসক্লাবের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ মেলাকে ঘিরে সম্প্রতি কিছু মহল অসত্য ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।