গাজায় কাফনের কাপড়ের সঙ্কট, জানালার পর্দা-চাদরই শেষ ভরসা

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রতিদিন শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছেন। নিহতদের দাফনের জন্য কাফনের কাপড় পর্যন্ত মিলছে না। হাসপাতালের বিছানার চাদর, জানালার পর্দা, এমনকি পুরনো কম্বল দিয়েই দাফন সম্পন্ন করতে হচ্ছে স্বজনদের।

স্বেচ্ছাসেবকরা জানাচ্ছেন, খাদ্য ও ওষুধের মতোই কাফনের কাপড়েরও তীব্র সংকট দেখা দিয়েছে। ইসরাইলি বাহিনী কাফন তৈরির কারখানাগুলো ধ্বংস করে দিয়েছে। গত পাঁচ মাস ধরে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় কোনো ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারছে না। ফলে মৃত্যু ও মানবিক সংকট একসাথে ভর করেছে গাজাবাসীর ওপর।

গাজা শহরের কিরাতান দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবক আবদুল করিম আবু জাসের বলেন, ‘অনেক আগেই কাফনের কাপড় ফুরিয়ে গেছে। আমাদেরকে এখন বিছানার চাদর, জানালার পর্দা দিয়েই শহীদদের মুড়িয়ে দাফন করতে হয়।’

৫২ বছর বয়সি ফুয়াদ আল-সৌসি এক সময় নিজ হাতে কাফনের কাপড় তৈরি করতেন। তার ঘরটিও ধ্বংস হয়ে গেছে ইসরাইলি আগ্রাসনে। তবু হাল ছাড়েননি তিনি। নতুনভাবে সীমিত পরিসরে কাজ শুরু করলেও, প্রতিদিন ৭০ থেকে ১০০ জন নিহত হওয়ায় তার পক্ষে পর্যাপ্ত কাপড় তৈরি সম্ভব নয়।

তিনি বলেন, ‘যেভাবেই হোক, শহীদদের ঢেকে দাফন করছি। কখনো পর্দা, কখনো চাদর দিয়েই কাফন বানাতে হচ্ছে।’

গাজার অলিগলি এখন সাদা মরদেহ ব্যাগে ঢাকা। এক স্বজন বিলাপ করে বলছিলেন, ‘সাদা রঙটাই এখন আতঙ্কের প্রতীক। আমার নিজের জালাবিয়াও পরতে ভয় লাগে।’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলি অভিযানে গাজার অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা, দেখা দিয়েছে তীব্র খাদ্য ও মানবিক সংকট।

এ যেন শুধু মৃত্যু নয়, মর্যাদার সঙ্গেও গাজাবাসীর লড়াই।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদা না দেওয়ায়’ রাস্তা বন্ধ করে দিলেন বিএনপির দুই নেতা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার

ফেসবুকের কল্যাণে ২৬০ টি পরিবার পেল ঈদ বাজার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেখলে মনে হবে বর্ণিল কোন আয়োজন। সারি সারি চেয়ারে বসা প্রতিটা মানুষের কাছে জীবন্ত মুরগি ও ব্যাগ ভর্তি ১৫ পদের ঈদ

আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেই: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি

শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ

অনলাইন ডেস্ক: দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে

খেলাধুলায় বিশ্বাঙ্গনে প্রতিনিধিত্বকারীদের দায়িত্ব নেবে রাষ্ট্র: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সব বিভাগে একটি করে ক্রীড়া

বেলকুচিতে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে আজমির হোসেন (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। শনিবার  সকালে