গাজায় ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ, নিহত ৬১

আন্তর্জাতিক ডেস্ক: গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নতুন করে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৯ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও পুনর্বিবেচনার আহ্বান উপেক্ষা করে সেনারা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি হিসেবে এসব হামলা চালাচ্ছে।,

গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটিতে অভিযানের ফলে বিপুলসংখ্যক প্রাণহানি ঘটতে পারে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই অভিযানের সমালোচনা করে বলেন, ‘এটি যুদ্ধের একটি নতুন এবং বিপজ্জনক পর্যায়ের ইঙ্গিত।’

তিনি আরও বলেন, ‘গাজা সিটিতে সামরিক অভিযান বিস্তৃত হলে ভয়াবহ পরিণতি বয়ে আনবে। শত শত সাধারণ মানুষ, যারা ইতিমধ্যেই ক্লান্ত ও আতঙ্কগ্রস্ত তারা আবারও পালাতে বাধ্য হবে। এতে পরিবারগুলো আরও গভীর বিপদের মধ্যে পড়বে।’

গুতেরেস বলেন, ‘অব্যাহত ভয়াবহতার অন্তহীন তালিকার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

গাজা সিটির বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী শুজাইয়া, জেইতুন এবং সাবরা এলাকায় বোমাবর্ষণ করছে। পরিবারগুলি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং বেশিরভাগই উপকূলের দিকে যাচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাজি সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুর দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজি সেলিমের ‘মদিনা ডেভেলপার’ কোম্পানির নির্মিত একটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় অভিযানে ৬টি গাড়ি জব্দ করা

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি; ফরিদপুরের কানাইপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর

খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি। রোববার গণমাধ্যমকে এ তথ্য

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে অন্তত ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার আল-জাজিরার এক

গণঅভ্যুত্থান পরবর্তী নিরাপত্তা সংকটে ৬২৬ জন আশ্রয় নেন সেনানিবাসে: আইএসপিআর প্রকাশ করল নামের তালিকা

আইএসপিআর জানায়, আইন-শৃঙ্খলার অবনতির মধ্যে মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া হয় বিচারক, পুলিশ, রাজনৈতিক নেতা ও সাধারণ নাগরিকসহ বিভিন্ন পেশার মানুষকে। নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট

তাড়াশের ঐতিহ্যবাহী তিন”শ” বছরের দইয়ের মেলায় সরবরাহ বেশি বিক্রি কম 

লুৎফর রহমান তাড়াশ: তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। জনশ্রুতি আছে তৎকালীন পরম বৈঞ্চব জমিদার রাজা রায়