গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৪ জনে।

সোমবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামলায় ৬০ জন নিহত ও ৩৪৪ জন আহত হয়েছেন। একই সময়ে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩০ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষজনিত মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৩ জনে, যার মধ্যে ১১২ জন শিশু।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা রাস্তায় পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

এ ছাড়া গত ২৭ মে থেকে জরুরি খাদ্য ও ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলাকালে ইসরায়েলি বাহিনী অন্তত ১ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত করেছে ১৪ হাজার ৭০১ জনকে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মুখোমুখি।

তবুও হামলা থামছে না। গাজায় অব্যাহত এই হত্যাযজ্ঞের নিন্দায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া জানানো হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে ঘরের ভেতর খেলতে খেলতেই সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া নতুন পাড়ায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের ভেতরে খেলতে খেলতে সাপের

রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে

দেশে আসা নিশ্চিত নয় বলে জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল।

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে দেশটির

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীরই মুক্তিযোদ্ধা সনদ ‘ভুয়া’, তালিকায় আরো যারা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা