গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ জন নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণের সন্ধানে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য সংকটের মধ্যে একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়- অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আট মরদেহ। একই সময়ে আহত হয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৬৬০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, এর মধ্যে ১০৮ জনই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৩ হাজার ৬১৯ জন।

এছাড়া ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহে যাওয়ার পথে ইসরায়েলি হামলায় ১ হাজার ৯২৪ জন নিহত এবং ১৪ হাজার ২৮৮ জন আহত হয়েছেন।

গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারের মুখোমুখি হয়েছে ইসরায়েল।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৩ বছর সাজার বিরুদ্ধে আপিল করলেন জোবাইদা রহমান

স্টাফ রিপোর্টার: দুর্নীতি মামলায় ৩ বছর সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। আপিলের জন্য জোবাইদা রহমানকে ৫৮৭

১১ মাসে দুদকের ৫১২ মামলা, আসামি ২১৯১

নিজস্ব প্রতিবেদক ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১১ মাসে ৫১২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় ২ হাজার ১৯১ জনকে

শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, এমন কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক

শিক্ষক বদলিতে ডিজিটাল ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল বদলি প্রক্রিয়াকে আরও ভারসাম্যপূর্ণ এবং স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে ভাবছে। এটি জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজার প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদিতে ব্যাপকভাবে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ

২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২০ বছর পর আবারও বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে নবম জেইসি