গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫১ হাজার ৪০০ ছাড়াল

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৪১৬ জনে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।’

চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও, ইসরায়েলি বাহিনী ১৮ মার্চ গাজায় আকস্মিক বিমান অভিযান চালায়। এতে ২ হাজার ৬২ জন নিহত ও ৫ হাজার ৩৭৫ জন আহত হন।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রেমিট্যান্স বাড়ছে, কমছে ব্যাংক আমানত

নিজস্ব প্রতিবেদক: বৈধ পথে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড প্রবৃদ্ধি সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী বাড়েনি ব্যাংক আমানত। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে প্রায় ৩ লাখ ৩৫

তাড়াশে জাতীয় সমাবেশকে সফল করতে পৌর জামায়াতের মিছিল

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে ঢাকায় ১৯ তারিখ জাতীয় সমাবেশ কে সফল করার জন্য পৌর জামায়াতের আয়োজনে বিকেলে মিছিল ও সমাবেশ

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়কে কারাদণ্ড ও বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে অবকাশ যাপনের সময় দুই যৌনকর্মীর মালপত্র ছিনিয়ে নেওয়া ও হামলার অভিযোগে দুই ভারতীয় যুবক কঠোর সাজার মুখে পড়েছেন। গতকাল শুক্রবার দেশটির আদালত

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি

পুনর্বহাল চেয়ে সচিবালয়ে গেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে তারা আবারও আন্দোলনে নেমেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। সকাল সাড়ে ১১টার দিকে তারা একটি

সিরাজগঞ্জে উচ্চস্বরে গান বাজিয়ে রেস্টুরেন্টে কিশোরী ধর্ষণ, তিন আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি রেস্টুরেন্টে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কামারখন্দ